লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই জানুয়ারী ২০২৪ রাত ০৮:৩২
৫৮৪
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় গলায় দড়ি দিয়ে মো. অলি উল্যাহ নামে ৬৫ বছরের এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রায়রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। বৃদ্ধ অলি উল্যাহ ওই এলাকার মৃত চান মিয়ার ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন ওই বৃদ্ধ। এ জন্য পরিবারের লোকজন তাকে বিভিন্ন সময় চিকিৎসাও করিয়েছেন। তবে কোনো কিছুতেই তার মানসিক সমস্যা দূর হয়নি। বৃহস্পতিবার বাড়ি থেকে এশার নামাজ পড়তে বের হন বৃদ্ধ অলি উল্যাহ। নামাজ শেষ হওয়ার বেশ কিছু সময় পার হলেও তিনি আর বাড়ি ফিরেননি। এরপর তাকে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে মসজিদের পেছনের সুপারি বাগানে একটি গাছের সঙ্গে গলায় দড়ি লাগানো অবস্থায় বৃদ্ধ অলি উল্যাহকে ঝুলতে দেখেন তার স্বজনরা। পরে দড়ি কেটে তাকে নিচে নামানো হয়।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। কোনো অভিযোগ না থাকায় ওই বৃদ্ধের মরদেহ শুক্রবার সকালে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত