অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ১০ই এপ্রিল ২০২০ সন্ধ্যা ০৬:২১
১৩০৪
অচিন্ত্য মজুমদার:: ভোলার মনপুরার হাজির হাট এলাকা থেকে বিড়ল প্রজাতির দুটি খুড়ুলে পেঁচা উদ্ধার করেছে বন বিভাগ। আজ শুক্রবার সকালে পেঁচা দুটি উদ্ধারের পর মনপুরার গহীন অরণ্যে অবমুক্ত করা হয়।
ভোলার মনপুরা উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সুমন দাস জানান, সকালে মনপুরার হাজির হাট এলাকার এক কৃষকের ঢেরশ ক্ষেতের জালের সাথে দুটো পেঁচা আটকা পড়ে। খবর পেয়ে বন বিভাগের একটি দল সেখানে গিয়ে জাল থেকে পেঁচা দুটো উদ্ধার করে। পরে তার উপস্থিতিতে পেঁচা দুটোকে উপজেলার জংলারখাল এলাকার গহীন অরণ্যে অবমুক্ত করে।
এদিকে বন্যপ্রাণী গবেষক ও পাখি বিশেষজ্ঞ সামিউল মেহেসনিন ই-মেইলে পাঠানো পেঁচা দুটোর ছবি দেখে জানান, নাদুস-নুদুস দেখতে ছোট আকারের পেঁচা দুটোর নাম খুঁড়ুলে পেঁচা । এরা গাছের কোটরে বা খোঁড়লে বাস করে বলে এদের এমন নাম হয়েছে। এরা জোড়ায় জোড়ায় থাকে এবং এক জোড়া একই জায়গায় থাকতে পছন্দ করে। গোধূলি এবং কাকডাকা ভোরে এরা বেশি কর্মচঞ্চল হয়ে ওঠে। ইঁদুর আর ছুঁচো এদের প্রধান খাবার। এ ছাড়া খাদ্য তালিকায় রয়েছে উড়ন্ত পোকা, টিকটিকি, বাদুড়, ছোট পাখি ও ছোট স্তন্যপায়ী প্রাণী। সংকটাপন্ন এ প্রাণীটি সংখ্যা বিগত কয়েক দশক ধরে কয়েকগুণ কমে গেছে বলেও জানান তিনি।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত