অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় বিড়ল প্রজাতির খুড়ুলে পেঁচা উদ্ধার


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১০ই এপ্রিল ২০২০ সন্ধ্যা ০৬:২১

remove_red_eye

১৩৪৩

অচিন্ত্য মজুমদার:: ভোলার মনপুরার হাজির হাট এলাকা থেকে বিড়ল প্রজাতির দুটি খুড়ুলে পেঁচা উদ্ধার করেছে বন বিভাগ। আজ শুক্রবার সকালে পেঁচা দুটি উদ্ধারের পর মনপুরার গহীন অরণ্যে অবমুক্ত করা হয়।

ভোলার মনপুরা উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সুমন দাস জানান,  সকালে মনপুরার হাজির হাট এলাকার এক কৃষকের ঢেরশ ক্ষেতের জালের সাথে দুটো পেঁচা আটকা পড়ে। খবর পেয়ে বন বিভাগের একটি দল সেখানে গিয়ে জাল থেকে পেঁচা দুটো উদ্ধার করে। পরে তার উপস্থিতিতে পেঁচা দুটোকে উপজেলার জংলারখাল এলাকার গহীন অরণ্যে অবমুক্ত করে।   

এদিকে বন্যপ্রাণী গবেষক ও পাখি বিশেষজ্ঞ সামিউল মেহেসনিন ই-মেইলে পাঠানো পেঁচা দুটোর ছবি দেখে জানান, নাদুস-নুদুস দেখতে ছোট আকারের পেঁচা দুটোর নাম খুঁড়ুলে পেঁচা । এরা গাছের কোটরে বা খোঁড়লে বাস করে বলে এদের এমন নাম হয়েছে। এরা জোড়ায় জোড়ায় থাকে এবং এক জোড়া একই জায়গায় থাকতে পছন্দ করে। গোধূলি এবং কাকডাকা ভোরে এরা বেশি কর্মচঞ্চল হয়ে ওঠে। ইঁদুর আর ছুঁচো এদের প্রধান খাবার। এ ছাড়া খাদ্য তালিকায় রয়েছে উড়ন্ত পোকা, টিকটিকি, বাদুড়, ছোট পাখি ও ছোট স্তন্যপায়ী প্রাণী। সংকটাপন্ন এ প্রাণীটি সংখ্যা বিগত কয়েক দশক ধরে কয়েকগুণ কমে গেছে বলেও জানান তিনি।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...