অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে জমির বিরোধ নিয়ে বাড়ির সীমানা ভাংচুরের অভিযোগ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই জানুয়ারী ২০২৪ রাত ১০:০৫

remove_red_eye

৩৯০

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়ির সীমানা ও শৌচাগার ভাংচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
সোমবার ভোরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড রমাগঞ্জ গ্রামের মজর আলী হাজি বাড়িতে এ ঘটনা ঘটে।
বসতবাড়ির সীমানা ও শৌচাগার ভাংচুরের অভিযোগ করে বাড়ির মালিক মো: ফিরোজ মিয়া বলেন, রমাগঞ্জ মৌজায় পিতৃ ও খরিদা জায়গায় বসতঘর করে দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে পরিবারসহ বসবাস করছেন তিনি। এদিকে ২০১৩ সালে রমাগঞ্জ মৌজার জেএল-৩১, খতিয়ান ৪৪৯এর ৭৭৩,৭৭৮সহ ২৫টি দাগে আমাদের কয়েকজন স্বজনের কাছ জমি ক্রয় করেন একই বাড়ির মৃত আবদুল আলীর ছেলে মোঃ নাছির। এরপর থেকে আমার বসতবাড়ির মধ্যে জায়গা দাবি করে আসছে নছির এবং একাধিকবার আমার বাড়িঘরে হামলা চালিয়েছিলো সে।
ফিরোজ মিয়া আরও বলেন, শুধু তাই নয়, আমাদের বিরুদ্ধে আদালতে ও থানায় মামলা দিয়েও হয়রাণি করেছে নাছির। গত দুই-আড়াই মাস উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত, রমাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম মিয়াসহ স্থানীয় শালিসগণ উভয়পক্ষের মধ্যে মিমাংসা করে জায়গা বুঝিয়ে দেন। এরপর নিজের জায়গায় প্লাস্টিকের জাল দিয়ে বাউন্ডারি তৈরি করি।  সোমবার ভোরে আমার ওই বাউন্ডারি ভেঙে প্লাস্টিকের জাল আগুনে পুড়িয়ে ফেলে নাছির। একইসাথে আমার বাড়িতে ঢুকে শৌচাগার ভেঙে ফেলে সে।ওই ভাঙচুরের ভিডিও ধারণ করে সংবাদকর্মীদের কাছে দিয়ে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ফিরোজ মিয়া।
এ বিষয়ে জানতে মো: নাছির জানান, ভাঙচুরের ওই ভিডিও দুই-আড়াই মাস আগের।সোমবার কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি।





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...