লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৮ই জানুয়ারী ২০২৪ রাত ১০:০৫
৩৭৮
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়ির সীমানা ও শৌচাগার ভাংচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
সোমবার ভোরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড রমাগঞ্জ গ্রামের মজর আলী হাজি বাড়িতে এ ঘটনা ঘটে।
বসতবাড়ির সীমানা ও শৌচাগার ভাংচুরের অভিযোগ করে বাড়ির মালিক মো: ফিরোজ মিয়া বলেন, রমাগঞ্জ মৌজায় পিতৃ ও খরিদা জায়গায় বসতঘর করে দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে পরিবারসহ বসবাস করছেন তিনি। এদিকে ২০১৩ সালে রমাগঞ্জ মৌজার জেএল-৩১, খতিয়ান ৪৪৯এর ৭৭৩,৭৭৮সহ ২৫টি দাগে আমাদের কয়েকজন স্বজনের কাছ জমি ক্রয় করেন একই বাড়ির মৃত আবদুল আলীর ছেলে মোঃ নাছির। এরপর থেকে আমার বসতবাড়ির মধ্যে জায়গা দাবি করে আসছে নছির এবং একাধিকবার আমার বাড়িঘরে হামলা চালিয়েছিলো সে।
ফিরোজ মিয়া আরও বলেন, শুধু তাই নয়, আমাদের বিরুদ্ধে আদালতে ও থানায় মামলা দিয়েও হয়রাণি করেছে নাছির। গত দুই-আড়াই মাস উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত, রমাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম মিয়াসহ স্থানীয় শালিসগণ উভয়পক্ষের মধ্যে মিমাংসা করে জায়গা বুঝিয়ে দেন। এরপর নিজের জায়গায় প্লাস্টিকের জাল দিয়ে বাউন্ডারি তৈরি করি। সোমবার ভোরে আমার ওই বাউন্ডারি ভেঙে প্লাস্টিকের জাল আগুনে পুড়িয়ে ফেলে নাছির। একইসাথে আমার বাড়িতে ঢুকে শৌচাগার ভেঙে ফেলে সে।ওই ভাঙচুরের ভিডিও ধারণ করে সংবাদকর্মীদের কাছে দিয়ে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ফিরোজ মিয়া।
এ বিষয়ে জানতে মো: নাছির জানান, ভাঙচুরের ওই ভিডিও দুই-আড়াই মাস আগের।সোমবার কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত