অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় লেপ ও কাঁথা সেলাইয়ের ব্যস্ততা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০১৯ রাত ১১:৩১

remove_red_eye

১৫৮৯

আকতারুল ইসলাম আকাশ : আবহাওয়া পরিবর্তনের পাশাপাশি মিষ্টি শীতল হাওয়া মানুষের শরীর একটু অসুস্থ জ্বর সর্দ্দি ও কাশি ভর করে মনে করিয়ে দিচ্ছে ঋতুর পরিক্রমায় শীত শুরু হয়েছে।
শহর-গঞ্জে এখন চলছে শীতের আমেজ। আধুনিকতা আর পরিবর্তনের হাওয়ায় মোটা কাঁথা ও নকশী কাঁথার কদর কমে গেছে। লেপের বদৌলতে রঙ-বেরঙের কম্বল এখন মানুষের ঘরে ঘরে। তবুও কদর কমেনি ঐতিহাসিক আর ঐতিহ্যের তুলো-রুইয়ের তৈরী লেপের। শীতল বাতাসের সাথে একটু একটু করে ভোর রাতে পড়তে শুরু করেছে ঘন কুয়াশা। রাতে ঘুমোতে কাঁথা কম্বল গায়ে জড়াতে হচ্ছে। ফলে শীতের আগমনী বার্তায় লেপ-তোষক তৈরির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে ভোলার ধুনকরা।

বর্তমানে লেপের ব্যবহার কম থাকলেও শীত আগমনের সাথে সাথে বেড়েছে লেপ-তোষক ব্যবহার। সেই সাথে ব্যস্ততা ও বিক্রি বেড়েছে লেপ-তোষক-তুলোর দোকানীদের। কদর বেড়েছে কারিগর-ধনুকদের বাজার অবস্থা। শহরের বাজারসহ গ্রামে শতাধিক ধুনক পরিবার লেপ-তোষক তৈরি ও বিক্রির কাজ করছে। কেউ তুলো ধুনছে, কেউবা ব্যস্ত লেপ-তোষক সেলাইয়ের কাজে। ধুনকরা কেউ কেউ গ্রামে গিয়ে লেপ-তোষক তৈরি ও বিক্রি করছে। লেপ-তোষকের দোকানগুলোতে ব্যাপক ক্রেতা সমাগম লক্ষ্য করা গেছে। এক-একটি লেপের দাম ধরা হচ্ছে ১ হাজার ৫শ টাকা থেকে ৩ হাজার টাকা। তোষকের দাম ধরা হচ্ছে ২ হাজার ১শ টাকা থেকে শুরু করে ৩ হাজার ৫শ টাকা। যাদের এ লেপ তোষক কেনার টাকা নেই তারা ভিড় জমাচ্ছে পুরাতন শীতের কাপড়ের দোকানে। এক দেড়শ টাকায় পাওয়া যাচ্ছে ভালো মানের শীত কাপড়। কেউ আবার পাতলা কম্বল ক্রয় করছেন।

শহরের ঘোষ পট্রি বাজারের লেপ-তোষক ব্যবসায়ী নির্দয় বাবু জানান, আধুনিকতার ছোঁয়ায় লেপের কদর অনেকটা কমে গেছে। গ্রাম-গঞ্জে এখন লেপের পরিবর্তে কম্বল ব্যবহার বেড়েছে। ঐতিহ্যের প্রথা অনুসারে এখন শুধু বর-কণের বিয়েতে লেপ-তোষকের ব্যবহার হয়। শ্রমিক মূল্য, তুলার মূল্যসহ আনুষাঙ্গিক কাঁচা মালের মূল্য বেড়ে যাবার কারণে লেপ-তোষকের মূল্য বাড়াতে হয়েছে। বছরের অন্যান্য সময় তোষক-বালিশসহ টুকিটাকি কাজ থাকে। শীত মৌসুমেই তাদের বেশি কাজ হয়।
যাদের দোকান নেই সে ধুনকরা তুলা, কাপড় ও ধুনার নিয়ে ভোরে বেরিয়ে পড়ছে। সকাল থেকে দুপুর অবধি একটি বাড়িতে লেপ বা তোষক তৈরি করছে ও অর্ডার নিচ্ছে।
অপরদিকে শীতের আগমনে গ্রামের বধূরা কাঁথা সেলাই করছে। গরিব পরিবারগুলো পুরাতন কাঁথা জোড়াতালি দিতে ব্যস্ত। দোকানগুলোতে শুরু হয়েছে শীতের কাপড় বিক্রি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...