লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩
৩৫৪
লালমোহন প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য হিসেবে জয়ী হন নূরুন্নবী চৌধুরী শাওন। ভোলা-৩ আসনের লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় তিনি এক লাখ ৭২ হাজার ৯১ ভোট পেয়ে জয়ী হন। এর মধ্যে লালমোহন উপজেলার ৮৩টি কেন্দ্রে এক লাখ ১৯ হাজার ১০৪ ভোট এবং তজুমদ্দিন উপজেলার ৩৬টি কেন্দ্রে ৫২ হাজার ৯৮৭ ভোট পান নূরুন্নবী চৌধুরী শাওন।
যার ফলে নির্বাচনে তার প্রতিদ্ব›দ্বী অন্য তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের মাধ্যমে টানা চতুর্থ বারের মতো ভোলা-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন নূরুন্নবী চৌধুরী শাওন। তাঁর এই জয়কে সাধারণ মানুষের ভালোবাসার প্রতিদান বলে মনে করছেন নেতাকর্মীরা।
এদিকে, নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই লালমোহন-তজুমদ্দিন উপজেলার সাধারণ মানুষ ও নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। সোমবার বিকালে লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে হাজার হাজার নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় তাকে ফুল দিয়ে তৈরি দেশের উন্নয়নের প্রতীক নৌকাও উপহার দেন নেতাকর্মীরা। এছাড়াও তাঁর বাসভবনেও হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী বলেন, আমি বিগত দিনে ভোলা-৩ আসনের মানুষের কল্যাণের জন্য নানান কাজ করেছি। ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে এ আসনের মানুষের তার প্রতিদান দিয়েছেন। মানুষের ভালোবাসায় আমি সিক্ত, তাদের কাছে আমি ঋণি। আমি কথা দিচ্ছি; আগামী দিনগুলো এই আসনের প্রতিটি এলাকা ও মানুষের আরো উন্নয়ন করবো ইনশাআল্লাহ।
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত