অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


সেবাপ্রত্যাশী মানুষের সংখ্যা বেড়েছে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:২৩

remove_red_eye

৫৩৯

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে চিকিৎসা সেবাপ্রত্যাশী মানুষের সংখ্যা। সদ্য বিদায়ী বছর ২০২৩ সালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা সেবা নিয়েছেন ১ লাখ এক হাজার ৬৩৪ জন। ২০২২ সালে যার সংখ্যা ছিল ৫৮ হাজার ৫৬৪ জন। সে হিসেবে এক বছরের ব্যবধানে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবাপ্রত্যাশী মানুষের সংখ্যা বেড়েছে প্রায় দুইগুণ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্যমতে, ২০২৩ সালে হাসপাতালের বহির্বিভাগ থেকে বিভিন্ন শারীরিক জটিলতার জন্য চিকিৎসা নিয়েছেন ৮৭ হাজার ৯৯ জন। আর ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন ১৪ হাজার ৫৩৫ জন সেবাপ্রত্যাশী মানুষ। ২০২৩ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আশঙ্কাজনক কারণে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে ৮৪০জন রোগীকে। এ বছর হাসপাতালে মারা গেছেন ৭৬ জন রোগী। ২০২৩ সালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডেঙ্গু, ডায়রিয়া, পেট্রিক আলসার, জ্বর ও মারামারিতে আহত রোগীরা সবচেয়ে বেশি সেবা নিয়েছেন। এছাড়া এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদায়ী বছরে স্বাভাবিক প্রসব করেছেন ৮২৫ জন প্রসূতি। ২০২৩ সালে চিকিৎসা নেওয়া রোগীদের পেছনে সরকারিভাবে বিনামূল্যের অন্তত দুই কোটি টাকার ওষুধ ব্যয় হয়েছে।
হিসেব অনুযায়ী ২০২২ সালের থেকে সদ্য বিদায়ী বছরে অনেকাংশে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে চিকিৎসা সেবাপ্রত্যাশী মানুষের সংখ্যা। ২০২২ সালে বহির্বিভাগ থেকে ৫৮ হাজার ৫৬৪ জন রোগী সেবা নিয়েছেন। ওই বছর ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন ১০ হাজার দুইশতর মতো রোগী। ২০২২ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসব হয়েছিল ৫৩৭ জন প্রসূতির। সে বছরে সাশ্রয়ী মূল্যে প্যাথলজি বিভাগ থেকে ল্যাব টেস্ট হয়েছিল ১ লাখ তিন হাজার তিনশত টাকার। আর সেখানে বিদায়ী বছর ২০২৩ সালে ল্যাব টেস্ট হয়েছে প্রায় সাড়ে তিন লাখ টাকা। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ২০ ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থার চালু রয়েছে। যে সব পরীক্ষা-নিরীক্ষা বেসরকারি হসপিটাল ও ডায়াগনিস্টিকের তুলনায় নাম মাত্র মূল্যে করা হয়। প্যাথলজি বিভাগের ল্যাব টেস্ট থেকে আসা অর্থ সরকারিখাতে জমা দেওয়া হয়।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ও কর্মকর্তারা মনে করছেন, বর্তমান ইউএইচএফপিও ডা. মো. তৈয়বুর রহমানের যোগাদানের পর তাঁর আন্তরিকতার কারণেই বেড়েছে এ সেবার মান। ইউএইচএফপিও ডা. মো. তৈয়বুর রহমান ২০২২ সালের ১৫ ডিসেম্বর লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। যোগদানের পর থেকে চিকিৎসক, নার্স, কর্মকর্তা এবং স্টাফদের নিয়ে ঐক্যবদ্ধভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বৃদ্ধিতে নিরলসভাবে কাজ শুরু করেন। বর্তমানে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজন চিকিৎসক, উনিশ জন সিনিয়র স্টাফ নার্স ও চারজন মিডওয়াইফ এখনকার ইউএইচএফপিওর নেতৃত্বে রোগীদের সেবায় নিয়মিত কাজ করছেন। যার ফলশ্রæতিতে তাঁর যোগদানের এক বছরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের সেবায় আমূল পরিবর্তন হয়েছে। যা এখন দৃশ্যমান।
তবে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে বন্ধ রয়েছে ইসিজি, এক্স-রে ও আল্ট্রাসোনোগ্রামের মেশিন। যা রোগীদের চিকিৎসা সেবায় খুবই গুরুত্বপূর্ণ। অতিদ্রæত সময়ে এসব চালু করা হলে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের তেমন আর দুর্ভোগে পড়তে হবে না বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
এসব বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. তৈয়বুর রহমান বলেন, আমি যোগদানের পর থেকে লালমোহনের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এতে হাসপাতালের চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ, স্টাফসহ অন্যান্য কর্মকর্তারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করছেন। যার ফলশ্রæতিতে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে আউটডোর ও ইনডোরে রোগীর সেবার মান রেড়েছে। নরমাল ডেলিভারির সংখ্যাও বেড়েছে, বেড়েছে প্যাথলজি ল্যাব টেস্টও। উন্নতির এই ধারা ২০২৪ সালেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা সব সময় চেষ্টা করবো সামর্থের মধ্যে রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার।
উপজেলার শীর্ষ এই স্বাস্থ্য কর্মকর্তা আরো বলেন, এ হসপিটালে যোগদানের পরেই আমি ইসিজি চালু করি। তবে তা কিছুদিন পর পর নষ্ট হয়ে যাচ্ছে। এই ইসিজিসহ অন্যান্য যে সেবা বর্তমানে বন্ধ রয়েছে তাও খুব দ্রæত সময়ের মধ্যে চালু করা হবে। এ জন্য আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।





গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...