বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:৫২
৪২৩
জিততে হলে দরকার ২২৭ রান। টি-টোয়েন্টিতে প্রায় অসম্ভব এক লক্ষ্য। তারপরও ১৫-১৬ ওভার পর্যন্ত ম্যাচে ছিল পাকিস্তান। কিন্তু রানের চাপে শেষ পর্যন্ত আর পেরে উঠেনি শাহিন শাহ আফ্রিদির দল। ২১ রানে শেষ ৬ উইকেট হারায় তারা।
অকল্যান্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে ৪৬ রানের বড় ব্যবধানেই হেরেছে পাকিস্তান। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
১৫ ওভার শেষে পাকিস্তানের রান ছিল ৪ উইকেটে ১৫৯। শেষ ৫ ওভারে লাগতো ৬৮। অকল্যান্ডের ব্যাটিং সহায়ক পিচে অসম্ভব মনে হচ্ছিল না।
তবে ১৬তম ওভারে আজম খান (৯ বলে ১০) আর শাহিন শাহ আফ্রিদি (২ বলে ০) এবং তার পরের ওভারে বাবর আজমও সাজঘরে ফিরলে আশা শেষ হয়ে যায় সফরকারীদের।
বাবর আজম ৩৫ বলে ৫৭ রানের ইনিংস খেলেন ৬ চার আর ২ ছক্কায়। এছাড়া ওপেনার সাইম আইয়ুব ৮ বলে ২৭, মোহাম্মদ রিজওয়ান ১৪ বলে ২৫ আর ইফতিখার আহমেদ ১৭ বলে করেন ২৪ রান। ২ ওভার বাকি থাকতে পাকিস্তান অলআউট হয় ১৮০ রানে।
কিউই পেসার টিম সাউদি ২৫ রান খরচায় একাই নেন ৪টি উইকেট।
এর আগে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। কেন উইলিয়ামসন আর ড্যারিল মিচেলের জোড়া হাফসেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ২২৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা।
উইলিয়ামসন ৪২ বলে ৫৭ আর মিচেল ২৭ বলেই ৪টি করে চার-ছক্কায় খেলেন ৬১ রানের বিধ্বংসী ইনিংস। এছাড়া ফিন অ্যালেন ১৫ বলে ৩৪ আর মার্ক চ্যাপম্যান ১১ বলে করেন ২৬ রান।
পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি আর আব্বাস আফ্রিদি নেন ৩টি করে উইকেট।
সুত্র বাসস
ভোলায় পুলিশের উদ্যাগে মাদক বিরোধী সমাবেশ
ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার বাল্কহেডসহ আটক - ৮
মনপুরার মেঘনায় ধরা পড়েছে ২৫ কেজির বিশাল কোড়াল
লালমোহনে ৬ জুয়াড়ি গ্রেফতার
শিশু ধর্ষণ ও হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন ভোলা পুলিশ সুপার
ভোলার স্বাস্থ্যব্যবস্থার তদারকির দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো পরিদর্শন করলেন উপ-সচিব মো. আবদুল খালেক
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক-৮
তজুমদ্দিনের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত