বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:০১
৯৫৬
আনাস ইবনে মালেক (রা.) বলেন, এক জুমার দিন আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জুমার খুতবা দিচ্ছিলেন। তখন এক ব্যাক্তি মিম্বরের সোজাসুজি দরজা দিয়ে মসজিদে প্রবেশ করল। সে আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সামনে দাঁড়িয়ে বললো, হে আল্লাহর রাসুল! অনাবৃষ্টির কারণে গবাদি পশু মারা যাচ্ছে, পরিবার পরিজন অনাহারে থাকছে, আল্লাহর কাছে দোয়া করুন, যেন তিনি আমাদের বৃষ্টি দেন।
আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তখন দুহাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, বৃষ্টি দিন! হে আল্লাহ, বৃষ্টি দিন! হে আল্লাহ, বৃষ্টি দিন!
আল্লাহর কসম! আকাশে তখন মেঘের চিহ্নও ছিল না। আমরা সালআ পর্বত পর্যন্ত দেখতে পাচ্ছিলাম নির্মেঘ আকাশ। হঠাৎ সালআ পর্বতের পেছন থেকে ঢালের মত মেঘ বেরিয়ে এল এবং তা মধ্য আকাশে পৌঁছে ছড়িয়ে পড়ল। তারপর শুরু হলো বৃষ্টি। পরবর্তী ছয়দিন আমরা আর সুর্যের মুখ দেখিনি।
পরবর্তী জুমার জামাতে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন খুতবা দিচ্ছিলেন, তখন একই দরজা দিয়ে এক ব্যক্তি প্রবেশ করল। লোকটি দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসুল! অতিবৃষ্টিতে ধন-সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তাঘাটও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনি আল্লাহর কাছে বৃষ্টি বন্ধের জন্য দোয়া করুন। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দুহাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ! আমাদের আশে পাশে, আমাদের ওপর নয়, টিলা, পাহাড়, উচ্চভূমি, মালভূমি, উপত্যকা ও বনাঞ্চলে বর্ষণ করুন।
আল্লাহর রাসুলের (সা.) দোয়ার পর বৃষ্টি বন্ধ হয়ে গেল এবং আমরা মসজিদ থেকে বেরিয়ে দেখলাম রোদ উঠেছে।
হাদিসটির একজন বর্ণনাকারী শরীক (রহ.) বলেন, আমি আনাসকে (রা.) জিজ্ঞাসা করলাম, দুই সপ্তাহের দোয়াপ্রার্থী কি একই ব্যক্তি? তিনি বললেন, আমি জানিনা।
সুত্র জাগো
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত