অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন লালমোহনের সন্তান পবিপ্রবি কর্মকর্তা রাহাত মাহমুদ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২৪ রাত ০৮:৩৬

remove_red_eye

৩৬৬

লালমোহন প্রতিনিধি : পিএইচডি ডিগ্রি অর্জন করলেন ভোলার লালমোহনের সন্তান পবিপ্রবি কর্মকর্তা রাহাত মাহমুদ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এ্যাগ্রোনমি এন্ড হাওর এগ্রিকালচার বিভাগের প্রথিতযশা কৃষি বিজ্ঞানী ও কৃষি অনুষদ এর ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলামের তত্ত্বাধানে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (Bangladesh Academy of Sciences)’র ফেলো/স্কলার হিসেবে এই পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তিনি। রাহাত মাহমুদ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) এগ্রিকালচারাল ফার্ম ডিভিশনের খামার তত্ত্বাধায়ক হিসেবে কর্মরত আছেন। তার পিএইচডি অভিসন্দর্ভের শিরোনাম ছিল ‘কালেকশন এন্ড ক্যারেকটারাইজেশন অব লোকাল রাইস কালটিভারস্ অব সিলেট রিজিওন’।
ড. রাহাত মাহমুদ লালমোহন সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৭ সালে স্টারমার্কসহ প্রথম বিভাগে এসএসসি পাস করেন এবং বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করে ভর্তি হন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএস ডিগ্রি সম্পন্ন করেন। গত ১৭ জুন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এর ৪২ তম অধিবেশনে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
পিএইচডি গবেষণা ছাড়াও ধান চাষ ও উৎপাদন প্রযুক্তির ওপর করা রাহাত মাহমুদের ৪ টি গবেষণা নিবন্ধ আন্তর্জাতিক কয়েকটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে। ‘লোকাল রাইস কালটিভারস্’ নিয়ে পিএইচডি করা ড. রাহাত সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান।  
ড. রাহাত মাহমুদ লালমোহন উপজেলার দ্বীপশিখা মাধ্যমিক শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর হাওলাদার ও মরহুমা খুরশিদা বেগম এর প্রথম সন্তান। ব্যক্তি জীবনে তিনি দুই  সন্তানের জনক। ইতোপূর্বে তিনি দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার ষ্টাফ রিপোর্টার, প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...