অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাসনে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বাবার লাশ দাফনে সন্তানের বাধা


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২৪ রাত ০৯:২০

remove_red_eye

৬০৯

ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাসন উপজেলায় বাবার পৈত্রিক সম্পত্তির ভাগ বাটোয়ারার বিরোধ নিয়ে মৃত বাবার লাশ দাফনে বাধা দিলেন সন্তনরা।
শুক্রবার (১২ জানুয়ারি) উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর-আফজাল গ্রামে সকাল সাড়ে ৮ টায় রত্তন তফাদার (৭০) নামের ওই ব্যক্তি বাড়িতে বার্ধক্যজনিত কারনে মারা যান। বাবার মৃত্যুর পরই সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে একাধিক স্ত্রীর ঘরের সন্তানদের মধ্যে বিপত্তি বাধে। জমির ভাগ নিয়ে বিপত্তিতে বাবা সকালে মারা গেলেও লাশ দাফনে বাধা দেন প্রথম পক্ষের সন্তানেরা। পরে দিন গড়িয়ে রাত হলেও লাশ দাফন হয়নি। এ সংবাদ লেখা পর্যন্ত স্থানীয়দের মাধ্যমে সমোঝতায় লাশ দাফনের সিদ্ধান্ত হয়েছে বলে জানাগেছে।

স্থানীয় সুত্র জানায়, নিহত রত্তন তফাদার একাধিক বিয়ে করেন। বিয়ের পর তিনি দ্বিতীয় পক্ষের সন্তানদের কাছে বসবাস করতেন। মৃত্যু আগে তিনি প্রথম স্ত্রীর ঘরের সন্তানদের কাছে কিছু জমি বিক্রি করেন। এবং ওয়ারিশি ভাগও বুঝিয়ে দেননি প্রথম পক্ষের সন্তানদের। মৃত্যুর আগে তিনি সন্তানদের কাছে বিক্রিত জমির দলিল সম্পদন করে না দিয়ে তিনি তার সম্পত্তি দ্বিতীয় স্ত্রীর ঘরের সন্তানদের বুঝিয়ে দেন। তার মৃত্যুর খবরে সম্পত্তি বুঝে নিতে ছুটে আসেন প্রথম স্ত্রীর সন্তানরা। সৎ ভাইদের কাছ থেকে বাবার কাছ থেকে কেনা সম্পত্তি ও ওয়ারিশি সম্পত্তি বুঝে নিতে মেয়ে পিয়ারা বেগম ও ছেলে সামছল হকের ছেলে মেয়েরা লাশ দাফনে বাধা দেন। দিন গড়িয়ে রাত হলেও উঠানেই পরেছিলো বাবার লাশ। পরে স্থানীয়দের সমোঝতায় রাত ৮ টায় ওই ব্যক্তির লাশ দাফনের সিদ্ধান্ত হয়। এ সংবাদ লেখা পর্যন্ত লাশ দাফনের কার্যক্রম চলছে বলে জানা গেছে।
চর মাদ্রাজ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হারুন কিবরিয়া জানান, নিহত ওই ব্যক্তি একাধিক বিয়ে করেছেন। তার ঘরে ১৫ সন্তান আছে। তার মৃত্যুর আগে তিনি তার সম্পত্তি ১১ সন্তানকে তার সব সম্পত্তি লিখে দেন। এবং কিছু জমি তিনি প্রথম পক্ষের সন্তানদের কাছে বিক্রি করে দলিল না দিয়েই মারা যান। অপর ৪ সন্তান কেনা জমি ও বাবার ওয়ারিশি জমি বুঝে পেতে বাবার লাশ দফনে বাধা দেন। বিষয়টি সমোঝতার করা হয়েছে।

লাশ দাফনে বাধা দেয়া সন্তান পিয়ারা বেগমের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানাযায়নি।
চরফ্যাসন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখা হবে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...