মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২৪ রাত ০৯:২৫
৪১০
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলে আটকে থাকা অবস্থায় আরো একটি ৪০ কেজি ওজনের অলিভ রিডল সি (জলপাই রঙা) বিরল প্রজাতির একটি জীবন্ত সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত ১৮ দিনের ব্যবধানে একই প্রজাতির ৪০ কেজি ওজনের মোট ২টি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে মেঘনায় অবমুক্ত করে বনভিবভাগ।
শুক্রবার দুপুরে সাড়ে ১২ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পঁচা কোড়ালিয়া বিটের আওতায় সংরক্ষিত বনাঞ্চল চরপাতালিয়া থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়। পরে বিকেলে ৪ টায় মনপুরা দখিনা হাওয়া সী-বিচ সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।
বনবিভাগের মনপুরা পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা আব্বাস আলী সাংবাদিকদের জানান, চরপাতিালিয়া সংলগ্ন মেঘনায় মাছ শিকারের সময় জেলেরা সংরক্ষিত বনাঞ্চলে কচ্ছপটি আটকে থাকতে দেখে তাদেরকে জানান। তখন মেঘনায় টহলে থাকা বনভিভাগের টিম নিয়ে সংরক্ষিত বনাঞ্চলে আটকে থাকা কচ্ছপটি উদ্ধার করে পঁচা কোড়ালিয়া বনভিভাগের বিট কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে বিকেলে দখিনা হাওয়া সীবিচ সংলগ্ন মেঘনায় অবমুক্ত করা হয়।
এই ব্যাপারে মনপুরা বনভিভাগের দায়িত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা রাশেদুল ইসলাম সাংবাদিকদের জানান, মনপুরায় ১৮ দিনের ব্যবধানে পর পর দুইটি ৪০ কেজি ওজনের অলিভ রেডলে প্রজাতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত কচ্ছপটি মেঘনায় অবমুক্ত করা হয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত