অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বোরহানউদ্দিনে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে ২ গ্রুপে সংঘর্ষ নিহত -১

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২৪ রাত ০৯:২৯

remove_red_eye

৪২৮

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে সিগারেট খাওয়া নিয়ে দু’গ্রুপের দ্বন্দ্বে মো. সজীব (২৩) নামে এক যুবক খুন হয়েছেন। আহত হয়েছেন আরও এক যুবক।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মজম বাজারের পশ্চিম পাশে চৌকিদার বাড়ির দরজায় এই ঘটনা ঘটে।
নিহত সজীব ওই এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। দুই গ্রুপের একটির নেতৃত্বে ছিলেন- নুরনবী, জিহাদ ও আশিক।
আরেকটির নেতৃত্বে ছিলেন-রায়হান, জিহাদ ও ইয়ামিন।
স্থানীয়রা জানান,বৃহস্পতিবার রাতে মজম বাজার থেকে মো. নুরনবী, জিহাদ ও আশিক চৌকিদার বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় আশিকের হাতে একটি সিগারেট ছিল। আশিক  সিগারেট টেনে রাস্তা দিয়ে যাওয়ার সময় রায়হান, জিহাদ ও ইয়ামিনসহ তারা বেশ কয়েকজন আশিককে উদ্দেশ্য করে অসৌজন্যমূলক আচরণ করে। এক পর্যায়ে রায়হানসহ তার বন্ধুরা আশিক, নুরনবী ও জিহাদকে মারধর করে। তাদের মারধর খেয়ে এই নালিশ নিয়ে আশিক, নুরনবী ও জিহাদ মো. লোকমান ও সজীবের কাছে যায়। তাদের দু’জনকে আশিক বিষয়টি অবগত করে। আশিকের কথা শুনে লোকমান ও সজীব ক্ষুব্ধ হয়ে জিহাদ, রায়হান ও ইয়ামিনের কাছে যায়। একপর্যায়ে তাদের দু’গ্রুপের মধ্যে তুমুল ঝগড়াঝাটি ও মারধরের সৃষ্টি হয়। এ ঘটনায় সজীব ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় লোকমানকে উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লোকমানকে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে স্বজনরা তাকে শেবাচিমে নিয়ে যায়। নিহত সজীবের লাশের সুরতহাল প্রতিবেদন শেষ করে ময়নাতদন্তের জন্য রাতেই ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন জানান,সিগারেট খাওয়াকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন,নিহতের বড় ভাই মোক্তার হোসেন ১২ জানুয়ারি শুক্রবার সকালে এ ঘটনায় ১০ নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন,সেই প্রেক্ষিতে ঝিনুক নামে(১৬) এক তরুণীকে গ্রেফতার করে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

আরও...