অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, হাজারো ফ্লাইট বাতিল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:৪২

remove_red_eye

৪১৬

যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলে শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হেনেছে। শুক্রবার (১২ জানুয়ারি) আঘাত হানা ঝড়ের কারণে মিশিগান ও উইসকনসিন অঙ্গরাজ্যের আড়াই লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বাতিল ও বিলম্বিত হয়েছে হয়েছে হাজার হাজার ফ্লাইট।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ো বাতাস ও ভারী তুষারপাতের কারণে যুক্তরাষ্ট্রে বাতিল করা হয়েছে দুই হাজারেরও বেশি ফ্লাইট। এছাড়া শিকাগোর ও’হার আন্তর্জাতিক বিমানবন্দরসহ শুক্রবার ৭ হাজার ৬০০ টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। মধ্যপশ্চিম ও দক্ষিণাঞ্চলে ফ্লাইট বিলম্ব ও বাতিলের কারণে শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইট অ্যাওয়ার ডটকম’এর উদ্ধৃত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের কারণে এ পর্যন্ত দুই হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে ও দুই হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সতর্ক করে বলেছিল, মেঘ, তুষারপাত ও ঝড়ো বায়ু প্রবাহের কারণে নির্দিষ্ট বিমানবন্দরগুলোতে ফ্লাইট বিলম্বিত হতে পারে।

এদিকে, যুক্তরাষ্ট্রের পাওয়ার আউটেজেস ডট ইউএস এর তথ্য মতে, শুক্রবার মিশিগান অঙ্গরাজ্যের এক লাখ ৩৭ হাজার ৭৭৭টি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর উইসকনসিনে বিদুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে এক লাখ দুই হাজার ৬৯৪ জন গ্রাহক।

মধ্য আটলান্টিকে সৃষ্ট ঝড়টির তাণ্ডবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। ঝড়টির তাণ্ডবে নিউ হ্যাম্পশায়ার ওহাইয়োতে প্লাবিত হয় একাধিক শহর। আশঙ্কা করা হচ্ছে, নিউইয়র্ক, ফিলাডেলফিয়া, বোস্টনের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতেও আঘাত হানবে ঝড়টি।

মিনেসোটা ও এর আশপাশের অঙ্গরাজ্যে এরই মধ্যে আঘাত হেনেছে এই তুষারঝড়। বৈরী আবহাওয়ার কারণে এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে নর্থ ও সাউথ ডাকোটা ও কলোরাডো অঙ্গরাজ্যের শতাধিক স্কুল। ৩০ হাজারের বেশি শিক্ষার্থীর অনলাইনে ক্লাস নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানিয়েছে, মিনিয়াপোলিসসহ কয়েকটি শহরে সর্বোচ্চ ২০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। আর ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে। ঝড়টি ২০২১ সালের ফেব্রুয়ারিতে আঘাত হানা ঝড়ের মতো প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

তিন বছর আগের ওই ঝড়ে টেক্সাসসহ যুক্তরাষ্ট্রের প্রধান অঙ্গরাজ্যগুলোর কয়েক লাখ মানুষ টানা কয়েকদিনের জন্য বিদুৎ ও পানির সংকটে পড়েছিলেন। তাছাড়া ২০২২ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ‘এলিয়ট’ নামের একটি শীতকালীন ঝড় আঘাত হানে। সে সময় বেশকিছু দিন ধরে বিদ্যুৎ ও গ্যাসের অভাবে ভুগেছিলেন স্থানীয় বাসিন্দারা।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...