অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২০ রাত ০৩:০২
১২৫৯
অচিন্ত্য মজুমদার:: প্রশাসনের একের পর এক অভিযানের পরও বন্ধ হচ্ছেনা ভোলা-লক্ষ্মীপুর রুটের অবৈধ নৌ-যান চলাচল। আজ শুক্রবার বিকেলে করোনা ভাইরাস আক্রান্ত এলাকা ঢাকা, নারায়নগঞ্জসহ বিভিন্ন লকডাউনকৃত এলাকার ১৩০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার লক্ষ্মীপুর মজুচৌধু ঘাট হয়ে ইলিশা ঘাটে আসে। এসময় পুলিশ ট্রলারসহ চালককে আটক করে। পরে ভ্রম্যমান আদালতের বিচারক ওই চালকে অর্থদণ্ড করার পাশাপাশি ট্রলারটি জব্দ করে।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী জানান, লক্ষ্মীপুর মজুচৌধুরী ঘাট থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ১৩০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ভোলার ইলিশা ঘাট আসে। এসময় পুলিশ ওই ট্রলারের চালকে আটক করে। পরে ভ্রম্যমান আদালতের মাধ্যমে ওই ট্রলার চালকে দুই হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ট্রলারটিকে জব্দ করা হয়।
এদিকে স্থানীয়দের অভিযোগ, একটি অসাধু চক্র প্রতিদিন যাত্রী প্রতি ১০০ টাকা ভারার স্থানে ১ হাজার টাকা করে নিয়ে নিষেধাজ্ঞা অমাণ্য করে যাত্রী পারাপার করছে। আটকৃত ট্রলারের ১৩০ জন যাত্রীর কাছ থেকে এক হাজার টাকা করে এক লাক্ষ ৩০ হাজার টাকা আজও হাতিয়ে নিয়েছে ট্রলার মালিক। তারা ইলিশা ফারুক বেপারীর ঘাটে যাত্রীদের নামিয়ে দিয়ে পালানোর চেস্টা করলে পুলিশ চালকসহ ট্রলারটি আটক করে।
এদিকে করোনা ভাইরাস সংক্রমন থেকে ভোলাবাসীকে রক্ষায় এমন অভিযান অব্যাহত রাখার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অনুরোধ জানান ভোলার সচেতন মহল।
উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গত ২৪ মার্চ থেকে সরকার এক যোগে সারা দেশে যাত্রীবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে।
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত