অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলার লালমোহনে করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু, দুই গ্রাম লকডাউন

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২০ ভোর ০৫:১৪

remove_red_eye

১৮৪১

অচিন্ত্য মজুমদার:: ভোলার লালমোহনের চরউমেদ ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে আবুল কালাম (৫০) নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে জ্বর, কাশি ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত ওই ব্যক্তিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার বাড়িসহ স্থানীয় দুটি গ্রাম লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা: মোহাম্মদ মহসিন খান এ তথ্য নিশ্চিত করেন জানান, আবুল কালামের বড় ছেলের বউ গার্মেন্টস কর্মী গত ৭ দিন আগে ঢাকা থেকে লালমোহন নিজ বাড়িতে আসে। তার পর গত ৫ দিন ধরে আবুল কালাম জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া ও শ্বাসকষ্টে ভুগছিল। আজ দুপুরে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। ভোলা নেয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়।

কিন্তু প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে কোন সুরক্ষা ছাড়াই তাকে রাতে দাফন করা হয়।  এ ঘটনায় ওই উপজেলার চরউমেদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম ও ৩ নং ওয়ার্ডের কাশ্মীর গ্রাম ও ফরাজগঞ্জ ইউনিয়নের দুইটি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে।

এদিকে মৃত্যুর আগেই আবুল কালামকে লালমোহন হাসপাতালে নেয়া হলে তার নমুনা সংগ্রহ করা হয়। ওই নমুনা পরীক্ষার জন্য আজ বরিশাল পাঠানো হবে।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...