অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমপি শাওনের কম্বল বিতরণ

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:১২

remove_red_eye

৪৪৪

তজুমদ্দিন প্রতিনিধি :  শৈত্য প্রবাহ আর হিমেল হাওয়া মিলে শীত জেঁকে ধরছে সবাইকে। প্রচন্ড ঠান্ডা আর প্রচুর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের তীব্রতায় বেশি কাবু করে নিন্ম আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষকে একটু উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ভোলার তজুমদ্দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রায় ৮ হাজার শীতার্ত মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। গতকাল (১৩ জানুয়ারী) শনিবার বিকালে উপজেলার চাঁচড়া ইউনিয়নের আবাসন, কাটাখালী, বেড়িবাঁধ, আদর্শগ্রাম ও পঞ্চগ্রাম এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল ও এমপি শাওনের নিজস্ব অর্থায়নে এসব কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথ। অন্যান্যের উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইসচেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়া, জেলা পরিষদ সদস্য ও স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইসতিয়াক হাসান, রির্পোর্টাস ইউনিটির সভাপতি এম, নয়ন, প্রেসক্লাব সম্পাদক এম, নুরুন্নবী প্রমুখ।

প্রধান অতিথি বক্তৃতায় এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় শীতার্ত মানুষের জন্য কাজ করে যাচ্ছে এ বছরও তার ব্যতিক্রম নয়। তিনি আরো বলেন, স্মাট বাংলাদেশ বিনির্মাণে সবাকে নিজ নিজ জায়গা থেকে সরকারকে সহযোগীতা করতে হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...