বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:০৫
৪৩৭
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে টানা জয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতে নিয়েছে ভারত। আফগানদের ছুড়ে দেওয়া ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট আর ২৬ বল হাতে রেখেই জয় পেয়েছে স্বাগতিকরা।
গতকাল রোববার ইন্দোরে টস হেরে ব্যাট করতে নেমে গুলবাদিন নাইবের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ১৭২ রান তুলে অলাউট হয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ভারতের হয়ে ঝোড়ো ফিফটি হাঁকান ওপেনার যশস্বী জসওয়াল ও মিডলঅর্ডার ব্যাটার শিভাম দুবে। ফলে সহজেই ম্যাচে জয় পায় ভারত।
শুরুতে ব্যাট করতে নেমে বড় কোনো জুটি করতে পারেনি আফগানিস্তান। তাদের সর্বোচ্চ জুটিটি ছিল ৩৩ রানের। আফগানদের পক্ষে এই জুটিটি গড়েন গুলবাদিন নাইব ও ইব্রাহিম জাদরান। অপরদিকে ভারতের হয়ে ৪২ বলে ৯২ রানের দুর্দান্ত জুটি করেন জসওয়াল ও দুবে। এই দুই ব্যাটারের মারকুটে ব্যাটিংয়ের কাছে পাত্তাই পেলেন না আফগানিস্তানের বোলাররা।
আফগানদের হয়ে গুলবাদিনের ৫ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৫৭ রানের ইনিংসের সঙ্গে নজিবুল্লাহ জাদরান করেন ২৩, মুজিব উর রহমান ২১ ও করিম জানাত করেন ২০ রান।
ভারতের হয়ে ৫ চার ও ৬ ছক্কার মারে ৩৪ বলে ৬৮ রান করেন জসওয়াল। ১৪ মাস পর দলে ফিরে ১৬ বলে ২৯ রান করেন বিরাট কোহলি।
শিভাম দুবের ৩২ বলে ৬৩ রানের অপরাজিত ইনিংসে ছিল ৫ চার আর ৪ ছক্কার মার। বিজয়ীর বেশে মাঠ ছেড়েছেন তিনি। তার মারকুটে ব্যাটিংয়ে ২৬ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
সুত্র জাগো
বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদেব মনির চৌধুরী
দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ
ভোলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
তজুমদ্দিনে বয়স্ক ভাতা করে দেওয়ার কথা বলে তিনটি স্ট্যাম্পে টিপসই নেওয়ার অভিযোগ
লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা
দৌলতখানে নির্মানের ৫ বছর পরও চালু হয়নি কিচেন মার্কেট
ভোলায় থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশু আরাফাত, ফিরতে চায় স্বাভাবিক জীবনে
মহানবী (সাঃ)-এর আদর্শেই মানবতার প্রকৃত মুক্তি : মাওলানা ফখরুদ্দিন খান রাজী
গণতন্ত্রের স্তম্ভ হিসেবে সাংবাদিকদের দায়িত্ব অনেক: ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত