অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ছদ্মবেশে প্রেমিকার পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন প্রেমিক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:০৭

remove_red_eye

৩৯৮

লিপস্টিক, চুড়ি, টিপ পরে মেয়েদের ছদ্মবেশ নিয়েছিলেন এক যুবক। এমনকি, ভুয়া পরিচয়কে সত্য প্রতিষ্ঠিত করার চেষ্টায় নকল আইডি কার্ডও তৈরি করেছিলেন তিনি। সব সাজিয়ে গুছিয়ে গিয়েছিলেন প্রেমিকার হয়ে পরীক্ষা দিতে। কিন্তু দুর্ভাগ্য, পরীক্ষকদের হাতে ধরা পড়ে যান তিনি। এ নিয়ে ব্যাপক হাস্যরস তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি ভারতের পাঞ্জাবে ঘটেছে এই ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, গত ৭ জানুয়ারি কোটকাপুরার ডিএভি পাবলিক স্কুলে স্বাস্থ্যকর্মীদের একটি পরীক্ষা নিয়েছিল বাবা ফরিদ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস। ওই লিখিত পরীক্ষায় প্রেমিকা পরমজিত কৌরের হয়ে অংশ নিতে গিয়েছিলেন প্রেমিক আংরেজ সিং।

এর জন্য ভুয়া ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে নিয়ে গিয়েছিলেন তিনি। কপালে টিপ, হাতে লাল চুড়ি, পরনে মেয়েদের পোশাক- মেয়ে সাজার চেষ্টায় কোনো কমতি রাখেননি ওই যুবক।

আপাতদৃষ্টিতে, তার পরিকল্পনা নিশ্ছিদ্রই মনে হচ্ছিল। কিন্তু এতে বাগড়া দেয় আঙুলের ছাপ। বায়োমেট্রিক ডিভাইসে আঙুলের ছাপ দিতেই ধরা পড়ে যায়, তিনি আসল পরীক্ষার্থী নন।

এমন পরিস্থিতিতে ব্যাপক হাস্যরস তৈরি হয় পরীক্ষার হলে। শেষ পর্যন্ত, অভিযুক্ত আংরেজ সিংকে পুলিশে হস্তান্তর করা হয়। আর তার প্রেমিকা পরমজিতের পরীক্ষার আবেদন বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সুত্র জাগো

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...