অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় আবারও বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:০৬

remove_red_eye

৫১৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ডিম পাড়তে এসে কাঁদা চরে আটকে যাওযা প্রায় ৩৫ কেজি ওজনের আরো একটি ‘অলিভ রেডলে’ প্রজাতির বিরল সামুদ্রিক মা কচ্ছপ উদ্ধার পর নদীতে অবমুক্ত করেছে বন বিভাগ। সোমবার সকালে উপজেলার ঈশ্বরগঞ্জ সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী কাঁদা চর থেকে কচ্ছপটি উদ্ধারের পর প্রকৃতিতে অবমুক্ত করা হয়। এ নিয়ে গত ২১ দিনের ব্যবধানে একই প্রজাতির মোট ৩টি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে মেঘনা নদীতে অবমুক্ত করে বন বিভাগ।
মনপুরা বন বিভাগের দায়িত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা রাশেদুল ইসলাম সাংবাদিকদের জানান, সোমবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ এলাকার পূর্ব দিকে মেঘনা নদীর তীরবর্তী স্থানে চরে আটকে পড়া অবস্থায় স্থানীয় জেলেদের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা কচ্ছপটিকে উদ্ধার করেন।পরে সকাল সাড়ে ১০টায় হাজির হাট ইউনিয়নের চর জামশেদ এলাকার জংলার খালের পার্শ্ববর্তী মেঘনা নদীতে সুস্থ্য অবস্থায় কচ্ছপটিকে অবমুক্ত করা হয়।
তিনি আরো জানান,মনপুরায় ২১ দিনের ব্যবধানে এ নিয়ে পর পর ৩টি অলিভ রেডলে প্রজাতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়েছে। ভোলা বনবিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম উদ্ধার হওয়া কচ্ছপটি সামুদ্রিক 'অলিভ রেডলে' প্রজাতির কচ্ছপ বলে নিশ্চিত করেছে ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...