অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে পুলিশের অভিযানে অপহৃত দুইজন উদ্ধার

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:৩৯

remove_red_eye

৪০২

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরণসহ মুক্তিপণ আদায়কালে দুইজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
রবিবার (১৪ জানুয়ারি) উপজেলার সোনাপুর ইউনিয়নের সৃষ্টিধর গুহ সাকিনের সরকারি আবাসনের পূর্ব দিকে বেরিবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
থানা ও মামলার সুত্র জানায়, চরফ্যাসন থানাধীন সামরাজ মৎস্য ঘাটে মাছের আড়ৎদারের মোঃ আনোয়ার হোসেনের সাথে ব্যবসা করেন বোরহানউদ্দিনের রিয়াজ ও শাকিল এবং তজুমদ্দিনের নাগর মাঝি। ব্যবসায়িক লেন দেনের সুত্রে আনোয়ার ও আমিনুল
মোটরসাইকেল যোগে বোরহানউদ্দিন থানাধীন খাসমহল বাজারে যাওয়ার সময় কয়েকজন মিলে তজুমদ্দিনের সৃষ্টিধরগুহ সরকারী আবাসনের পূর্ব দিকে বেরিবাঁধের উপর পৌঁছলে অবরুদ্ধ করে আনোয়ার ও আমিনুলকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর মোবাইলে যোগাযোগ করে ব্যবসায়ীদের স্বজনের কাছ থেকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করে।
তজুমদ্দিন থানা পুলিশ খবর পেয়ে সহকারি পুলিশ সুপার, তজুমদ্দিন-মনপুরা সার্কেল মোঃ মাসুম বিল্লাহ সাহেব এর নেতৃত্বে, পুলিশ পরিদর্শক(নিঃ)  শংকর তালুকদার তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত আসামীদের মধ্যে এজাহার নামীয় আসামী ১। মোঃ রিয়াজ(২৫), পিতা- মোঃ ছলেমান, মাতা ফুলজান, সাং মুলাইপত্তন, রফিজল চৌকিদার বাড়ী, ৮নং ওয়ার্ড, থানা-বোরহানউদ্দিন, জেলা ভোলাকে গ্রেফতার করেন এবং বাদী মোঃ আনোয়ার হোসেন ও ভিকটিম আমিনুল ইসলামকে উদ্ধার করেন। পরবর্তীতে থানা পুলিশের সহায়তায় বাদী ও ভিকটিম আনোয়ার হোসেনক তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া চিকিৎসা প্রদান করা হয়। মামলাটি তদন্তকালীন সময় তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক(তদন্ত) শংকর তালুকদার সংগীয় ফের্সের সহায়তায় চট্টগ্রাম অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত অপর আসামী মোঃ শাকিল(২১), পিতা- মোঃ মফিজল, মাতা জোছনা বেগম, সাং চকডোষ(আক্কাগো বাড়ী), ৭নং ওয়ার্ড, থানা-বোরহানউদ্দিন, ২। মোঃ নাগর মাঝি(৪৫), পিতা মতিউর রহমান, সাং উত্তর চাপড়ী, ৬নং ওয়ার্ড, থানা-তজুমদ্দিন, জেলা ভোলাকে গ্রেফতার পূর্বক ১৪ জানুয়ারি বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...