অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বিপিএল থেকে সরে দাঁড়াতে চায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:২৩

remove_red_eye

৪৪৯

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে এসে বিপিএল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলো বর্তমান ও চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যদি এবারের আসর থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে গভর্নিং কমিটি রাজস্ব ভাগাভাগি না করে তাহলে আগামী আসর থেকে কুমিল্লা আর বিপিএলে অংশগ্রহণ করবে না জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজির মালিক বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল।

নাফিসা কামাল জানিয়েছেন, বিপিএল গভর্নিং কাউন্সিলের বর্তমান কাঠামো পরিবর্তন করা না হলে আগামী আসর থেকে কুমিল্লার পক্ষে বিপিএলে অংশগ্রহণ করা সম্ভব হবে না।

বিপিএলের বর্তমান কাঠামো অনুসারে, টিকিট রাইটস, গ্রাউন্ড রাইটস ও মিডিয়া রাইটস থেকে গভর্নিং কমিটি যেই রাজস্ব আয় করে সেই অর্থ ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে ভাগাভাগি করে না সংস্থাটি। ২০২২ সালের আসরের আগে এনিয়ে আলোচনা হলেও নিজেদের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছে বিপিএল কর্তৃপক্ষ।

২০১৯ সাল থেকেই নাফিসা কামাল দাবি করে আসছেন টিকিট রাইটস, গ্রাউন্ড রাইটস ও মিডিয়া রাইটস থেকে গভর্নিং কমিটি যেই রাজস্ব আয় করে সেটি যেন ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে ভাগাভাগি করা হয়। পরে এটি নিয়ে বৈঠক হলেও চার বছরেও এর কোনো সমাধান হয়নি।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে নাফিসা বলেন, ‘হ্যাঁ, শতভাগ। আমি বিপিএলে থাকব না (যদি আয় ভাগ না হয়)। টিকিট রাইট্স, গ্রাউন্ড রাইটস এবং মিডিয়া রাইটস- এ তিন রাজস্বের একটি অংশ কুমিল্লা ভিক্টোরিয়ান্স চায়।’

তিনি আরও বলেন, ‘আমরা অনেক আগেই বিপিএল শুরু করেছি কিন্তু এত বিশাল জনসংখ্যার মধ্যে এখনও সম্প্রচারে পিছিয়ে আছি। আমাদের টিকিট বিক্রির ৫০ শতাংশ রাইটস থাকলে একটি টিকিটও অবিক্রীত থাকত না। বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) আমাদের সেই রাইটস দেয় না, মিডিয়া বা গ্রাউন্ড রাউটসও দেয় না।’

তবে নাফিসা জানিয়েছেন, যদি তাদের রাজস্বের সর্বনিম্ন একটি অংশও গভর্নিং কমিটি দেয়, তাহলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল খেলতে রাজি আছে। এ বিষয়ে তিনি বলেন, ‘যদি আমরা এ বিষয়ে (রাজস্ব ভাগাভাগি) খুবই শিথিল হবো। তাদের জন্য যেটা ভালো হবে, সে সুযোগই আমরা দিতে চাই। যদি তারা আমাদের সর্বনিম্ন একটি পরিমাণও (রাজস্ব) দেয়, সেটিও আমরা মেনে নেবো। তবুুও কাঠামো পরিবর্তনের কাজটি শুরু করতে দেন, আমাদের প্রথম ধাপের সিদ্ধান্ত নিতে দেন।’

২০২২ সালের শিরোপা জয়ের পর নাফিসা বলেন, ‘তারা কবে আমার সঙ্গে আলোচনায় বসেছে, সেটি আমি ভুলে গেছি। এ বছর আমি তাদের বলেছি সামনাসামনি বসে একটি সভা করতে। কিন্তু সেটি তারা করেনি।’

আগামী শুক্রবার শুরু হবে বিপিএলের অষ্টম সংস্করণ। দুরন্ত ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...