অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরান-পাকিস্তানের মধ্যে উত্তেজনা, সংযত হওয়ার আহ্বান চীনের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:২৪

remove_red_eye

৪১৪

পাকিস্তানের বেলুচিস্তানে কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে প্রতিবেশী দেশ ইরান। তবে ইরানের এই হামলার নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান। বলা হয়েছে, এ ধরনের হামলা সার্বভৌমত্বের লঙ্ঘন।

এ ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ও ইরান সম্পর্কের বেশ অবনতি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশ দুইটিকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে চীন।

বুধবার (১৭ জানুয়ারি) চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাও নিং নিয়মিত ব্রিফিংয়ে পাকিস্তান ও ইরানকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, উত্তেজনা বাড়ায় এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। শান্তি ও স্থিতিশীলতার জন্য দুই দেশকে একত্রে কাজ করারও আহ্বান জানানো হয়।

তিনি বলেন, আমরা মনে করি পাকিস্তান ও ইরান ঘনিষ্ঠ প্রতিবেশী ও প্রধান দুইটি ইসলামিক দেশ।

মূলত পাকিস্তান ও ইরান হলো চীনের অন্যতম অর্থনৈতিক অংশীদার। সম্প্রতি তাদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক বেড়েছে।

পাকিস্তানের ভেতরে একটি সুন্নি ‘উগ্রবাদী’ গ্রুপের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তার প্রতিবেশী ইরান। এতে দুই শিশু নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি) সীমান্তের কাছাকাছি দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে এই হামলা চালানো হয়।

এর আগে সোমবার (১৫ জানুয়ারি) ইরাক ও সিরিয়ায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থার বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

সুত্র জাগো

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...