বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:২৫
৪৮৮
ইউক্রেনের দক্ষিণাঞ্চলে এক রাতেই ২০টি ইরানি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের দাবি, এসব ড্রোনের মধ্যে একটি বাদে সবগুলোই ধ্বংস করে দিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, পূর্বাঞ্চলীয় খারকিভ এবং ওডেসা শহরে রাশিয়ার হামলায় ১৭ জন আহত হয়েছে। খবর আল জাজিরার।
কৃষ্ণ সাগরের ওডেসা বন্দরে রাশিয়ার দফায় দফায় ড্রোন হামলায় কমপক্ষে তিনজন আহত হয়েছে। এছাড়া বেশ কিছু আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে কিয়েভ।
ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, প্রায় তিন ঘণ্টা ধরে ওডেসা এবং দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বিভিন্ন আবাসিক ভবন, একটি গ্যাস পাইপ এবং বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী। প্রায় ১৩০ জনকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিহুবভ বলেছেন, মঙ্গলবার (১৬ জানুয়ারি) গভীর রাতে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরের কেন্দ্রে বেশ কয়েকটি আবাসিক ভবনে দুটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আহতদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানানো হয়।
এক টেলিগ্রাম পোস্টে তিনি জানিয়েছেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। খারকিভের মেয়র বলেছেন, রাশিয়া যেখানে হামলা চালিয়েছে সেখানে কোনো সামরিক স্থাপনা ছিল না। বরং আবাসিক ভবনে হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে উদ্ধারকারীরা কাজ করছে বলেও জানান তিনি।
সুত্র জাগো
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত