অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে ইয়াবাসহ ৬ মামলার আসামি গ্রেপ্তার

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:০৭

remove_red_eye

৩৯৭

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয়টি মাদক মামলার আসামি মো. নূরে আলম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরি বাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক নূরে আলম পার্শ্ববর্তী তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের চরকোড়ালমারা এলাকার কাঞ্চন মাঝির ছেলে। তার বিরুদ্ধে এরআগেও লালমোহন এবং তজুমদ্দিন থানায় ছয়টি মাদক মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার এসআই মো. আউয়াল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. ইউসুফ ও এএসআই মো. কামাল হোসেনসহ সঙ্গীয় ফোর্সকে নিয়ে  অভিযান চালানো হয়। উপজেলার ডাওরি বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযানকালে ভোলা থেকে চরফ্যাশনগামী একটি বাস থেকে নামেন যুবক নূরে আলম। তথ্যের ভিত্তিতে এ সময় তাকে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় যুবক নূরে আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া খোঁজ নিয়ে দেখায় যায়- যুবক নূরে আলমের বিরুদ্ধে এরআগেও লালমোহন এবং তজুমদ্দিন থানায় ছয়টি মাদক মামলা রয়েছে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...