অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে গ্রাহকের অর্ধকোটি টাকা আত্মসাৎ করে বিদেশ পাড়ির চেষ্টা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:০৯

remove_red_eye

৩৯৮

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ও গ্রাহকদের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ করে বিদেশ পাড়ির চেষ্টার সময় আরএস শাহিন ওরুফে মুকুল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বুধবার দুপুরে তাকে লালমোহন থানায় আনা হয়। গ্রেফতারকৃত ওই যুবক পার্শ্ববর্তী চরফ্যাশন পৌরসভার মৃধা বাড়ির মো. মোতাহারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার এসআই অপূর্ব কুমার মন্ডল বলেন, উপজেলার গজারিয়া বাজারে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট পরিচালনা করতেন যুবক আরএস শাহিন ওরুফে মুকুল। সে সুবাধে লালমোহনের চতলা বাজারের আরেক এজেন্ট আবুল বাশারের থেকে সাড়ে চার লাখ টাকা নেন তিনি। টাকা নেওয়া পর থেকে গা ঢাকা দিয়ে থাকতে শুরু করেন ওই যুবক। এরপর আবুল বাশার নামে ভুক্তভোগী এজেন্ট লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর তথ্য-প্রযুক্তির ভিত্তিতে যুবক আরএস শাহিন ওরুফে মুকুলের অবস্থান নির্ণয় করা হয়।
তিনি আরো বলেন, ওই অবস্থান অনুযায়ী মঙ্গলবার রাতে গিয়ে দেখা যায় তিনি সৌদি আরবে যাওয়ার জন্য বিমানে ওঠার অপেক্ষায় রয়েছেন। এ সময় বিমান বন্দরের ইমেগ্রেশন পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করতে সক্ষম হই। এরপর তাকে লালমোহন থানায় আনা হয়। তাকে গ্রেফতারের খবর শুনে ভুক্তভোগী আরো অন্তত ২০ জনের মতো গ্রাহক থানায় এসে তাদের থেকেও টাকা নেওয়ার কথা জানান। সকলের টাকা মিলিয়ে সর্বমোট যার পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা। গ্রেফতারকৃত যুবক আরএস শাহিন ওরুফে মুকুলকে দ্রæত সময়ের মধ্যে আদালতে পাঠানো হবে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...