লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:৩১
৩৮১
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় গত কয়েকদিন ধরে দিনের বেলায়ও তেমন দেখা মিলছে না সূর্যের। কুয়াশাচ্ছন্ন থাকছে পুরো এলাকা। পড়ছে কনকনে শীত। এই শীতে জবুথবু হয়ে পড়েছেন অসহায়-হতদরিদ্র মানুষ। তবে সেসব অসহায় শীতার্ত মানুষের কাছে রাতের আঁধারে কম্বল নিয়ে ছুটে গিয়েছেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম।
বুধবার রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফরাজগঞ্জ ইউনিয়ন ও লালমোহন পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায় শীতার্ত মানুষের বাড়িতে গিয়ে এসব কম্বল বিতরণ করেন তিনি। তীব্র শীতে ইউএনওর কাছ থেকে কম্বল পেয়ে খুশি শীতার্ত মানুষজন। এ কম্বল বিতরণকালে লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিম উপস্থিত ছিলেন। এদিন অন্তত একশত অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম বলেন, শীতে ব্যাপক দুর্ভোগে পড়েছেন অসহায় শীতার্ত মানুষ। তাদের কষ্ট লাঘবের জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করেছি। আশা করছি কম্বল পেয়ে অসহায় মানুষজন এই শীতে কিছুটা হলেও স্বস্তি পাবেন। অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণের এ ধারা অব্যাহত থাকবে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত