লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২৪ রাত ১০:২৮
৪২১
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় দুই বোতল বিদেশি মদসহ সুরঞ্জিত নামে ২৪ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে, বৃহস্পতিবার রাতে উপজেলার চরভূতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নমগ্রাম এলাকা থেকে যুবক সুরঞ্জিতকে আটক করা হয়। তিনি ওই এলাকার সুমন্ত তেলির ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আউয়াল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইউসুফ সঙ্গীয় ফোর্সসহ নমগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়- যুবক সুরঞ্জিত মদের বোতলগুলো বিক্রির লক্ষ্যে নিয়ে যাচ্ছেন। এ সময় তাকে আটক করে তার কাছ থেকে বিদেশি ব্রান্ডের দুইটি মদের বোতল জব্দ করা হয়।
তিনি আরো বলেন, যুবক সুরঞ্জিতকে আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এরপর শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। মাদক রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত