অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বিচ্ছিন্ন চরকচুয়াখালীর শীতার্ত মানুষের মাঝে এমপি শাওনের সৌজন্যে শীতবস্ত্র বিতরণ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২৪ রাত ১০:৫৭

remove_red_eye

৩৫৪

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে বিচ্ছিন্ন চরকচুয়াখালীর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে লালমোহন ফাউন্ডেশন ঢাকার নেতৃবৃন্দ। কনকনে শীতে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে ভোলা-৩ আসনের টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও লালমোহন ফাউন্ডেশন ঢাকা’র প্রধান পৃষ্ঠপোষক আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী শাওন এমপির সৌজন্যে শীতার্ত মানুষের মাঝে শীত নিবারণের লক্ষ্যে কম্বল নিয়ে ঢাকা থেকে ছুটে আসেন লালমোহন ফাউন্ডেশন ঢাকা’র নেতৃবৃন্দ।
শুক্রবার সকাল থেকে শুরু করে শনিবার পর্যন্ত দিনব্যাপি চরকচুয়াখালীসহ লালমোহন পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নেও শীতার্তদের মাঝে এক হাজার কম্বল বিতরণ করেন তারা। এ সময় বিদেশে চিকিৎসাধীন মাননীয় এমপি মহোদয় ভার্চুয়ালি বক্তব্যে শীতার্ত মানুষের যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন- করোনা ভাইরাসের যখন সমগ্র দেশ থমকে গিয়েছিলো তখন জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণসামগ্রীসহ যেভাবে আপনাদের পাশে ছুটে গিয়েছিলাম ঠিক একইভাবে সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকবো। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ বিপদে-আপদে ও অসুস্থতার সময় আপনাদের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। কম্বল বিতরণের সময় লালমোহন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মো. হাসান, সাধারণ সম্পাদক মোসলে উদ্দিন রিফাত, সিনিয়র সহসভাপতি মিয়া মোস্তফা কামাল,  সহ-সভাপতি ফজলুল কাদের, নুরুল আমিন মাসুদ, সাংগঠনিক সম্পাদক মো. আলী সবুজ, জুনাইদ খোকন, মোর্শেদ আলম সুজনসহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...