লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২০শে জানুয়ারী ২০২৪ রাত ১০:৪৩
৩৪৯
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় তিনদিন ব্যাপী ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
লালমোহন উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে তিনদিন ব্যাপী শীতকালীন এ ক্রীড়া প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৫৬টি ইভেন্টে অংশগ্রহণ করেন। অনুষ্ঠিত এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সর্বোচ্চ পুরস্কার অর্জন করে লালমোহনের আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ।
এছাড়াও এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রাহাত আনোয়ারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত