বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা নভেম্বর ২০১৯ রাত ১১:২৭
১০৪১
জসিম রানা : ভোলায় বহুল আলোচিত পৌর কাঠালী ৮নং ওয়ার্ডের ইয়াবা স¤্রাট বশির ও তার ২ সহযোগীকে আটক করা হয়েছে । এসময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪৯ হাজার ৩শত টাকা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর নেতৃত্বে একদল পুলিশ ভোলা পৌরসভার ৮নং ওয়ার্ডে বশিরের নিজ বাড়ীতে হানা দেয়। এসময় ভোলা সদর থানার পুলিশ ও গোয়ান্দা বিভাগের পুলিশ প্রায় ২ঘন্টা ব্যাপি যৌথ অভিযান চালিয়ে ওই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে বশির উদ্দিন (৩৫), মৃত আবুল হাসেমের ছেলে স্বপন (৩৩) ও পৌর চরজংলা ৯নং ওয়ার্ডের মৃত আলমগীর কমান্ডারের ছেলে আলআমিনকে ১০ পিস ইয়াবা ও নগদ ৪৯ হাজার ৩ শত টাকাসহ গ্রেফতার করে। এ ব্যাপারে ভোলা সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোঃ এনায়েত হোসেন জানান, বশির ভোলার মাদক পাচার সিন্ডিকেটের অন্যতম সদস্য। সে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী থেকে মাদক আমদানী করে তার পালিত সহযোগীদের মাধ্যমে ভোলার বিভিন্ন স্থানে বিক্রি করে । তার বিরুদ্ধে মাদক আইনে ভোলা সদর থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জানান, একাধিক অভিযোগের ভিত্তিতে বশিরকে আটক করা হয়েছে। যারা বশিরকে সেল্টার দিচ্ছে এবং মাদক বিক্রিতে সহযোগীতা করতেছে, তদন্ত সাপেক্ষে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত