অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

এখনও মনপুরায় কর্মস্থলে ফিরেনি অনুপস্থিত ১৩ সরকারি কর্মকর্তা

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১২ই এপ্রিল ২০২০ রাত ০১:০৬

remove_red_eye

৮৫১

মনপুরা  প্রতিনিধি :  ভোলার মনপুরায় নিজ নিজ কর্মস্থলে এখনও ফেরেননি উপজেলার ১৩ সরকারি কর্মকর্তারা। গত ২৬ মার্চ সাধারন ছুটি পেয়ে সরকারি নির্দেশনা উপেক্ষা করে ওই সমস্ত কর্মকর্তারা অফিসে তালা ঝুলিয়ে সবাই যার যার বাড়িতে চলে গেছেন। এতে উপজেলার বিচ্ছিন্ন চর, দূর্গম অঞ্চলে ত্রাণ বিতরণ ও সামাজিক সচেতনতায় হিমশীম খেতে হচ্ছে উপজেলা প্রশাসনকে। এদিকে চরম ভোগান্তিতে পড়েছে উপকূলের হতদরিদ্র কর্মহীন অসহায়রা।

জনগণের এই দূর্যোগ মুহূর্তে উপজেলা নির্বাহী অফিসার, স্বাস্থ্য কর্মকর্তা, অফিসার ইনচার্জ (ওসি), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, দারিদ্র বিমোচন কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ও পল্লী উন্নয়ন কর্মকর্তা কর্মস্থলে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করছেন। এই সংবাদ লেখা পর্যন্ত অপর ১৩ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস ও এলাকায় দেখা মিলছে না।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ১১ মার্চ শনিবার এখনো কর্মস্থলে ফেরেননি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান মোল্লা, কৃষি অফিসার আকাশ বৈড়াগী, তথ্য কর্মকর্তা আসমা হক, জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ ইউসুফ, প্রাণী সম্পদ কর্মকর্তা আবদুল কুদ্দুস, সমবায় কর্মকর্তা ফয়েজ আহম্মদ, যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) রুপকুমার পাল, সমাজসেবা কর্মকর্তা (অতিঃ দায়িত্বে) মাসুম বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টিপু সুলতান, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ তারেক, খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা আবু সাইদ (অতিরিক্ত দায়িত্বে), হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ ইমতিয়াজ (অতিরিক্ত দায়িত্বে), সাবরেজিস্টার (অতিরিক্ত দায়িত্বে) নিহার রঞ্জন বিশ্বাস, ইউআরসি কর্মকর্তা সাইদ মোঃ রেজাউল করিম। এদের মধ্যে অতিরিক্ত দায়িত্ব ব্যতিত সবাই যার যার বাড়িতে অবস্থান করছেন। এদের মধ্যে তিন কর্মকর্তা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  ও প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছেন উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটিতে।

এদিকে গত বুধবার ঢাকার মিরপুর ও যাত্রাবাড়ি থেকে আসা দুইটি পরিবারকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন। এছাড়াও মাদারীপুরের শিবচর ও ঢাকার মাওয়া থেকে তিনটি ট্রলারে আসা ১৭৮ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এদের সাবাইকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার তদারকিতে হিমশীম খেতে হচ্ছে উপজেলা প্রশাসনকে।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, বেশিরভাগ কর্মকর্তা না থাকায় ত্রান পরিচালনা ও সচেতনতা কার্যক্রমে হিমশীমে পড়ে গেছি। যেই সমস্ত কর্মকর্তারা কর্মস্থলে নেই তাদের তালিকা করে জেলা প্রশাসকের বরাবরে পাঠানো হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...