অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

গুচ্ছের ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ৮ মার্চ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:৩৯

remove_red_eye

৪৮৭

সাধারণ (জিএসটি) গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সূচি অনুযায়ী ৮ মার্চ থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা।

রোববার (২১ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সম্মেলনকক্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাম প্রকাশ না করে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী-ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৯ জানুয়ারি, যা চলবে ১৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগের শিক্ষাবর্ষের মতোই এবারও আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা। বিশেষায়িত বিষয়সমূহের জন্য অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফি নেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া শেষে আগামী ৮ মার্চ থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। প্রথমদিনে ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৯ মার্চ ‘বি’ ইউনিটের (মানবিক) এবং ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এবার পাস নম্বর ঠিক করা হয়েছে ৩০।

সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জুনের মধ্যে ভর্তির সব কার্যক্রম শেষ করার সিদ্ধান্তও সভায় গৃহীত হয়।

দুটি কমিটি গঠন
এদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন ও সম্পন্নে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নাছিম আখতারের নেতৃত্বে একটি টেকনিকেল কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে সব বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়।

অন্যদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈনের নেতৃত্বে একটি ফিন্যান্স কমিটি গঠন করা হয়। এ কমিটিতেও সব বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি রাখা হবে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...