চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২১শে জানুয়ারী ২০২৪ রাত ১০:২০
৩৫২
চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর চরমানিকা লতিফিয়া দাখিল মাদরাসা ভবনের ছাদে ৬টি হুতুম পেঁচার (বাচ্চা) পাওয়া গিয়েছে। ওই মাদরাসার দশম শ্রেণির ছাত্র ওয়াকিল হোসেন চৌধুরী রবিবার (২১ জানুয়ারি) সকালে ভবনের ছাঁদে গিয়ে পানির ট্যাংকির এক কোনে ৬টি হুতুম পেঁচার বাচ্চা দেখতে পেয়ে
সহপাঠী ছাত্র ছাত্রী ও শিক্ষকদের বিষয়টি জানান। শিক্ষকমন্ডলী হুতুম পেঁচার এ বাচ্চাগুলোকে কোন প্রকার ক্ষতি না করতে নির্দেশ দেন। বন বিভাগের বিট কর্মকর্তা আবুল কাশেম জানান, হুতুম পেঁচার মা পাখিটি ভবনের পানির ট্যাংকির কোনে নিরাপদ যায়গায় বাসা করে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়েছে। আমাদের বন বিভাগ কর্তৃপক্ষ বিষয়টি পর্যবেক্ষণ করেছে। যাতে বাচ্চাগুলো নিরাপদ থাকে সে বিষয়ে সবাইকে বলা হয়েছে।
এ সম্পর্কে জানা যায় এটি নিশাচর শিকারি পাখি। স্ট্রিজিফর্মিস বর্গভুক্ত এই পাখিটির এখন পর্যন্ত প্রায় ২০০টি প্রজাতি টিকে আছে। বেশিরভাগ পেঁচা ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী যেমন ইঁদুর এবং কীটপতঙ্গ শিকার করে। তবে কিছু প্রজাতি মাছও শিকার করে।
বাংলাদেশে ১৭ প্রজাতির পেঁচা পাওয়া যায়, যার মধ্যে ১৫টি স্থায়ী এবং দু'টি প্রজাতি পরিযায়ী। নির্বিচারে প্রাকৃতিক বৃক্ষ নিধন, ফসল আবাদ করতে জমিতে বিভিন্ন প্রকার কীটনাশক ব্যবহার ও অবাধে শিকারের ফলে হুতুম পেঁচা আজ বিলুপ্তির পথে।
এ প্রসঙ্গে ওই মাদরাসার সহকারী শিক্ষক এম লোকমান হোসেন বলেন, হুতুম পেঁচার ৬টি বাচ্চার খবর শুনে প্রতিষ্ঠানের উৎসুক শিক্ষার্থীরা এক নজর দেখতে ছাঁদে উঠতে ভীর জমাচ্ছে। আমরা পেঁচার বাচ্চাগুলো যাতে নিরাপদে থাকে সে বিষয়টি বিশেষ ভাবে খেয়াল রাখছি।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক