হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ২১শে জানুয়ারী ২০২৪ রাত ১০:২১
৪২৭
হাসনাইন আহমেদ মুন্না : ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে একটি ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে খায়ের হাট জয়ার হাট আলিমুদ্দিন বাংলাবাজার সড়কে ৩ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ব্রিজটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। সাপোর্টিং ফর রুর্যাল ব্রিজের প্রকল্পের আওতায় এর কাজটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
এসময় সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। স্থানীয় একটি গুরুত্বপূর্ণ সড়কে এই ব্রিজটি নির্মিত হচ্ছে। গঙ্গাপুর এবং কুতবা ইউনিয়নকে যুক্ত করেছে এই ব্রিজটি। এই সড়কে দৈনিক হাজার হাজার মানুষ চলাচল করছে। তিনি বলেন, বর্তমানে এখানে একটি পুরানো আয়রন ব্রিজ রয়েছে। যেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই সরকার জনদূর্ভোগ লাঘবে নতুন সেতু তৈরির কাজ শুরু করছে। ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন হলে যান চলাচল সহজসহ স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধিত হবে।
এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খান জানান, এটি মূলত একটি আরসিসি গার্ডার ব্রিজ। যার দৈর্ঘ ২৫ মিটার ও প্রস্ত নয় পয়েন্ট আট মিটার। যা বর্তমান ব্রিজের তুলনায় অনেক বেশি চওড়া। খুব শিগগিরর কাজ শুরু করা হবে। এই সেতুটি এখানকার আগামী ৫০ বছরের চাহিদা পুরণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক