লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:৪৮
৩৮৩
জাহিদ দুলাল, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় সড়কের পাশে শিম চাষ করে সফলতা পেয়েছেন চার কৃষক। উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঙাসিয়া এলাকায় সড়কের দুই পাশ জুড়ে প্রায় ১ হাজার মিটার জমিতে বারী-১ সহ অন্যান্য উপজাতের শিম চাষ করেন তারা। এই চার চাষী হলেন ওই এলাকার মো. জাহাঙ্গীর, মো. খোরশেদ আলম, মো. আলমগীর ও মো. জেবল হক সর্দার। তাদের চাষ করা গাছগুলোতে এখন থোকায় থোকায় দুলছে শিম। সেখান থেকে ইতোমধ্যে কয়েক হাজার টাকার শিম বিক্রি করেছেন চাষীরা।
সড়কের পাশে চাষ করা শিম চাষী জাহাঙ্গীর, খোরশেদ আলম, জেবল হক সর্দার ও আলমগীর বলেন, সড়কের পাশে এসব জমিগুলো দীর্ঘদিন ধরে অনাবাদি ছিল। তবে কৃষি অফিসের পরামর্শ ও তাদের দেয়া বিনামূল্যে বীজ, সার, কীটনাশক ও জালের মাধ্যমে প্রথম বারের মতো সড়কের পাশে শিম চাষ শুরু করি। গাছগুলোতে এখন ব্যাপক পরিমান ফুল ও ফলন রয়েছে। আমরা এক একজন কৃষক এরই মধ্যে ৪-৫ হাজার টাকার শিম বিক্রি করেছি। গাছে এখনো যে পরিমান শিম ও ফুল রয়েছে শেষ পর্যন্ত এক একজনে তা প্রায় ২০-২৫ হাজার টাকার মতো বিক্রি করতে পারবো। প্রথমবার হলেও এবছর আমরা ভালো ফলন পেয়েছি। সামনের বছর আমরা জমির পরিমান আরো বৃদ্ধি করে চাষাবাদের পরিমান বাড়াবো।
স্থানীয় বাসিন্ধা মো. সুমন, নুর ইসলাম ও স্কুল শিক্ষক ইয়াছিন জানান, আমরা বছরের পর বছর ধরে দেখেছি এই সড়কের পাশের জায়গাগুলো বন জঙলায় ঘেরা পরিত্যাক্ত অবস্থায় পড়ে ছিল। তবে এবছর আমাদের এলাকার চারজন কৃষক সড়কের পাশে পরিত্যাক্ত জায়গাগুলোতে শিমের চাষ করেছেন। তাদের গাছগুলোতে অধিক পরিমানে শিম রয়েছে। এতে তারা ব্যাপক লাভবান হবে বলে আমরা আশা করছি। একই সঙে আমরা স্থানীয়রা কমদামে টাটকা সবজি কিনতে পারছি।
এবিষয়ে লালমোহন কৃষি অফিসের উপসহকারি কৃষি কর্মকর্তা টুটুল চন্দ্র সাহা বলেন, আমাদের লক্ষ কোন জমি যেন অনাবাদি না থাকে। সে লক্ষে এ বছর উপজেলার পাঙাসিয়া গ্রামের চার কৃষককে দিয়ে সড়কের পাশে পরিত্যাক্ত জমিতে শিম চাষে উদ্ধুদ্ধ করেছি। যার জন্য এসব কৃষকদের বিনামূল্যে সার, বীজ, কীটনাশক, জাল ও প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারা আমাদের পরামর্শ মোতাবেক শিম চাষ করে প্রথম বারেই সফল হয়েছেন।
এই উপসহকারি কৃষি কর্মকর্তা আরো বলেন, আমরা সবসময় কৃষকদের পাশে রয়েছি। আগামীতে ও কেউ যদি এরকম ভাবে শিমচাষ করতে আগ্রহী হন, তাদেরকেও প্রয়োজনীয় পরামর্শ ও সামগ্রী দিয়ে লালমোহন উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত