লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:৪৯
৪৩৫
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোসা. মোর্শেদা নামে ১৬ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত মোর্শেদা ওই এলাকার মো. নূর নবীর মেয়ে।
জানা যায়, কিশোরী মোর্শেদা মৃগী রোগে আক্রান্ত এবং বুদ্ধিপ্রতিবন্ধী ছিল। সকালে বাড়ির পুকুরে গোসল করতে যায় সে। দীর্ঘ সময় পরেও মোর্শেদা ঘরে না ফিরলে তার মা তাকে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে মোর্শেদাকে ভাসতে দেখেন তিনি। এ সময় তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে মোর্শেদাকে পুকুর থেকে উদ্ধার করেন। পরে স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি এসে মোর্শেদার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই কিশোরীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত