লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:৩৫
৪২৭
লালমোহন প্রতিনিধি : মাছ শিকার প্রতিযোগিতায় অংশ নিয়ে ৮ লাখ টাকার প্রাইজবন্ড জিতলেন ভোলার লালমোহন উপজেলার নাজমুল আলম সজীব নামে এক যুবক। মাছ ধরতে ৬০ হাজার টাকার টিকিট কাটেন তিনি। এরপর বরিশালের বাকেরগঞ্জের বরিশাল ফিসিং জোন (বৈরম খা) দিঘিতে বড়শি পেতে মাছ ধরা শুরু করেন যুবক সজীব।
মাছ ধরার এক পর্যায় তার বড়শিতে ধরা পড়ে ৭ কেজি ৪ গ্রাম ওজনের একটি কাতলা মাছ। যা ছিল সকল প্রতিযোগীদের ধরা মাছের মধ্যে সর্বোচ্চ ওজনের। যার ফলে তিনি প্রথম স্থান অর্জন করেন। প্রথম স্থান অর্জনের কারণে তিনি জিতেন ৮ লাখ টাকার প্রাইজবন্ড। গত শনিবার ( ২০ জানুয়ারী) এ প্রাইজবন্ড জিতেন যুবক সজীব। তিনি লালমোহন পৌরসভার উত্তর বাজারের মো. আলমগীর মিয়ার ছেলে।
যুবক নাজমুল আলম সজীব বলেন, ২০২০ সাল থেকে বড়শি দিয়ে মাছ শিকার শুরু করি। তখন থেকে স্বপ্ন ছিল দেশের বিভিন্ন স্থানে গিয়ে মাছ শিকার করবো। সে অনুযায়ী ২০২৩ সালে প্রথম ২০ হাজার টাকার টিকিট কেটে বরিশাল ফিশিং জোনে মাছ শিকার করতে যাই। এরপর ২০২৪ সালের ২০ জানুয়ারি তৃতীয় বারের মতো ৬০ হাজার টাকার টিকিট কেটে আবারো সেখানে মাছ শিকার করতে যাই।
তিনি আরো বলেন, এ দিন সকাল ৭ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মাছ শিকার করি। এর মধ্যে আমার বড়শিতে ৭ কেজি ৪ গ্রাম ওজনের একটি কাতলা মাছ ধরা পড়ে। যার জন্য সকল প্রতিযোগির মধ্যে আমি প্রথম স্থান অর্জন করি। এ জন্য আমাকে ৮ লাখ টাকার প্রাইজবন্ড দেন আয়োজকরা। এ অর্জনের জন্য আমি অত্যন্ত খুশি। সামনের দিকে নিরাপদে মাছ শিকার করতে সকলের কাছে দোয়া কামনা করছি।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত