অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে বড়শিতে মাছ শিকার করে জিতলেন ৮ লাখ টাকার প্রাইজবন্ড

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:৩৫

remove_red_eye

৪২৬

লালমোহন প্রতিনিধি : মাছ শিকার প্রতিযোগিতায় অংশ নিয়ে ৮ লাখ টাকার প্রাইজবন্ড জিতলেন ভোলার লালমোহন উপজেলার নাজমুল আলম সজীব নামে এক যুবক। মাছ ধরতে ৬০ হাজার টাকার টিকিট কাটেন তিনি। এরপর বরিশালের বাকেরগঞ্জের বরিশাল ফিসিং জোন (বৈরম খা) দিঘিতে বড়শি পেতে মাছ ধরা শুরু করেন যুবক সজীব।
মাছ ধরার এক পর্যায় তার বড়শিতে ধরা পড়ে ৭ কেজি ৪ গ্রাম ওজনের একটি কাতলা মাছ। যা ছিল সকল প্রতিযোগীদের ধরা মাছের মধ্যে সর্বোচ্চ ওজনের। যার ফলে তিনি প্রথম স্থান অর্জন করেন। প্রথম স্থান অর্জনের কারণে তিনি জিতেন ৮ লাখ টাকার প্রাইজবন্ড। গত শনিবার ( ২০ জানুয়ারী) এ প্রাইজবন্ড জিতেন যুবক সজীব। তিনি লালমোহন পৌরসভার উত্তর বাজারের মো. আলমগীর মিয়ার ছেলে।
যুবক নাজমুল আলম সজীব বলেন, ২০২০ সাল থেকে বড়শি দিয়ে মাছ শিকার শুরু করি। তখন থেকে স্বপ্ন  ছিল দেশের বিভিন্ন স্থানে গিয়ে মাছ শিকার করবো। সে অনুযায়ী ২০২৩ সালে প্রথম ২০ হাজার টাকার টিকিট কেটে বরিশাল ফিশিং জোনে মাছ শিকার করতে যাই। এরপর ২০২৪ সালের ২০ জানুয়ারি তৃতীয় বারের মতো ৬০ হাজার টাকার টিকিট কেটে আবারো সেখানে মাছ শিকার করতে যাই।
তিনি আরো বলেন, এ দিন সকাল ৭ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মাছ শিকার করি। এর মধ্যে আমার বড়শিতে ৭ কেজি ৪ গ্রাম ওজনের একটি কাতলা মাছ ধরা পড়ে। যার জন্য সকল প্রতিযোগির মধ্যে আমি প্রথম স্থান অর্জন করি। এ জন্য আমাকে ৮ লাখ টাকার প্রাইজবন্ড দেন আয়োজকরা। এ অর্জনের জন্য আমি অত্যন্ত খুশি। সামনের দিকে নিরাপদে মাছ শিকার করতে সকলের কাছে দোয়া কামনা করছি।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...