তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:৩৮
৪৪৩
এম নয়ন, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিনের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন ইয়ুথ ভোলা ০৩। সংগঠনের চেয়ারম্যান ইসরাক চৌধুরী নাওয়াল এর পৃষ্ঠপোষকতায় চাঁদপুর ইউনিয়নের বাড়িকান্দি ও ডাইয়ারপাড়ের প্রায় ৩শতাধিক মানুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
মঙ্গলবার বিকেলে তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটি এর সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা ০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, আমার নির্বাচনি এলাকা লালমোহন তজুমদ্দিনের কোনো মানুষ যেনো এই শীতে কষ্ট করতে না হয় সেই লক্ষ্যে আমার সন্তান ইসরাক চৌধুরী নাওয়াল আপনাদের মাঝে এসব শীতবস্ত্র উপহার হিসেবে পাঠিয়েছে। আপনাদের পাশে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি এবং আমার পরিবার বিগত দিনে যেভাবে ছিলাম ভবিষ্যতেও থাকবো।
বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহীদুল্ল্যাহ কিরণ বলেন, তরুণ সমাজসেবক ইসরাক চৌধুরী নাওয়াল আমার ইউনিয়নের শীতার্ত মানুষের পাশে দাড়িয়ে আমাকে ঋণী করে দিয়েছেন। সামাজিক সংগঠন ইয়ুথ ভোলা ০৩ যেভাবে বিভিন্ন সামাজিক এবং মানবিক কাজ বাস্তবায়ন করছেন তা সত্যিই প্রশংসনীয়। এভাবে আমরা সবাই এক হয়ে কাজ করলে দেশ একদিন সত্যিকারে সোনার বাংলায় রূপান্তরিত হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মাস্টার, আওয়ামীলীগ নেতা কবির পন্ডিত, কাজল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত