বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই এপ্রিল ২০২০ রাত ০২:২৮
১৩৮৭
কামরুল ইসলাম:: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ক্যাপ্টেন মাজেদের ফাঁসি রায় যে কোন মুহুর্তে কার্যকর হবে। তাই তার মরদেহ যেনো ভোলার মাটিতে দাফন করা না হয় এ জন্য স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন। শনিবার বিকেলে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক মোনববন্ধন থেকে তিনি এ দাবি জানান।
এসময় তিনি বলেন খুনি মাজেদের লাশ যেনো ভোলার মাটিতে না আসে। আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এ নরপশুর লাশ দাফন করে ভোলার মাটিকে কলঙ্কিত হতে দেব না। যদি তার লাশ ভোলায় আসে তাহলে এ করোনা ভাইরাস কে উপেক্ষা করে বোরহানউদ্দিন-দৌলতখান আ’লীগের অঙ্গ সংগঠন সাধারণ মানুষকে সাথে নিয়ে তার লাশ মেঘনায় ভাসিয়ে দেয়া হবে।
এমপি আলী আজম মুকুল আরো বলেন, করোনা ভাইরাসের কারণে তার গ্রেফতারেরভোলা বাসী আনন্দ উল্লাস করতে পারে নি । কিন্তু আমার দেহে প্রাণ থাকা পর্যন্ত এ খুনির লাশ ভোলার মাটিতে দাফন করতে দেব না।
এর আগে সামাজিক দূরত্ব বজায় রেখে বোরহানউদ্দিন উপজেলা সড়ক হতে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বোরহানউদ্দিন থানার সামনে এসে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও উপজেলা আ’লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার প্রমূখ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত