অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে ঋণ নিয়ে ফেরার পথে টাকা ছিনতাই

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২৪ রাত ১১:০৩

remove_red_eye

৩৪৪

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় ঋণের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েছেন মোসা. রাশেদা বেগম নামে অসহায় এক নারী। বুধবার লালমোহন পৌরসভার ওয়েস্টার্ণ পাড়ার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই নারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়ানীগ্রাম এলাকার স্বনির্ভর রোডের বাসিন্দা অন্ধ মো. নূর ইসলামের স্ত্রী। ঋণের টাকা ছিনতাই হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ওই নারী।
রাশেদা বেগম বলেন, দুই লাখ টাকার মতো সুদের দেনা রয়েছে। ওই সুদের লাভের টাকা পরিশোধের জন্য গ্রামীণ ব্যাংক লালমোহন শাখা থেকে ৩৩ হাজার তিনশত টাকা ঋণ নেই। বুধবার বিকাল ৩ টার দিকে ওই টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ওয়েস্টার্ণ পাড়ার কাঠেরপুলের ওপর উঠার সময় হেলমেট পরা অজ্ঞাত পরিচয়ের এক মোটরসাইকেল চালক আমাকে দাঁড় করান। এ সময় ওই মোটরসাইকেল চালক বলেন- ঋণের স্বাক্ষর বাকি রয়েছে, এ জন্য আমাকে আবার অফিসে যেতে হবে। এসব কথা বলে আমার থেকে টাকা নিজের কাছে নিয়ে নেয় ওই অজ্ঞাত পরিচয়ের মোটরসাইকেল চালক। টাকা হাতে নিয়েই দ্রæত মোটরসাইকেল চালিয়ে চলে যান তিনি।
তিনি আরো বলেন, এ ঘটনার পর থানায় গিয়ে বিষয়টি জানিয়েছি। আমি এমনেতেই নানান দেনায় জর্জরিত। এই টাকা কিভাবে পরিশোধ করবো তা বলতে পারছি না। আমার স্বামীর দুই চোখই অন্ধ। পরিবারের সকলকে নিয়ে থাকছি অন্যের জমিতে তোলা ঝুপড়ি ঘরে। এমন অবস্থায় ছিনতাইকারী আমার টাকাগুলো নিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছি। সঠিক তদন্তের মাধ্যমে আমি ওই ছিনতাকারীকে শনাক্ত করার দাবি জানাচ্ছি।
গ্রামীণ ব্যাংক লালমোহন শাখার ম্যানেজার মো. শহিদুল ইসলাম জানান, রাশেদা বেগম ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে শুনেছি। আইনের তদন্তের ক্ষেত্রে আমাদের সহযোগিতার দরকার হলে তা করবো।
এ বিষয়ে লালমোহন থানার এসআই মো. আরিফুল ইসলাম বলেন, ভুক্তভোগী ওই নারী থানায় এসে মৌখিকভাবে ঘটনাটি জানিয়েছেন। এরপরই ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। ওই ছিনতাইকারীকে শনাক্তের সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছি।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...