লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:৩৮
৪৭০
লালমোহন প্রতিনিধি : চলতি মৌসুমে প্রায় ১০ লাখ টাকার বরই বিক্রির আশা করছেন ভোলার লালমোহন উপজেলার মোহাম্মদ হোসেন নামে এক যুবক। তিনি উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূব চরউমেদ এলাকার বাসিন্দা। গত চার বছর ধরে নিজ বাড়ির আঙিনায় বরই চাষ করছেন যুবক মোহাম্মদ হোসেন। এরমধ্যে এ মৌসুমে তার বাগানে সর্বোচ্চ বরইয়ের ফলন হয়েছে। বাড়ির আঙিনার ১৫০ শতাংশ জায়গা জুড়ে যুবক মোহাম্মদ হোসেনের বরইয়ের বাগান। তার বাগানে রয়েছে তিন জাতের বরই। বাগানের গাছগুলোতে এখন থোকায় থোকায় ঝুলছে বরই।
বরই চাষি যুবক মোহাম্মদ হোসেন বলেন, শের-ই বাংলা কৃষি ইউনিভার্সিটির নার্সারি থেকে বল সুন্দরী, ভারত সুন্দরী ও অষ্ট্রেলিয়ান আপেল কুল জাতের বরইয়ের চারা এনে রোপণ করি। বর্তমানে আমার বাগানের ১৫০ শতাংশ জমিতে সাড়ে তিনশত বরই গাছ রয়েছে। এ বছর বিগত বছরগুলোর তুলনায় ফলন অনেক ভালো হয়েছে। ইতোমধ্যে প্রায় দেড় লাখ টাকার বরই বিক্রি করেছি। প্রতি কেজি বরই পাইকারি একশত টাকা এবং খুচরা একশত ত্রিশ টাকা করে বিক্রি করি। গাছগুলোতে যে পরিমাণ ফলন রয়েছে তাতে শেষ পর্যন্ত প্রায় ১০ লাখ টাকার বরই বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ।
এই বরই চাষি আরো বলেন, আমার বরই বাগানে চারজন শ্রমিক নিয়মিত কাজ করেন। তাদেরকে দৈনিক সাতশত টাকা করে মজুরী দিচ্ছি। তাদের মজুরী, বাগানের কীটনাশক, সার এবং সেচ খরচসহ সব মিলিয়ে পাঁচ লাখ টাকার মতো এই বরই বাগানের পেছনে ব্যয় হয়েছে। তবে মৌসুম শেষে ১০ লাখ টাকার বরই বিক্রি করতে পারলে লাভ হবে অন্তত পাঁচ লাখ টাকা। সামনে এই বরই বাগানের জমির পরিমাণ আরো বাড়াবো।
এ বিষয়ে লালমোহন উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, হোসেন নামের ওই ব্যক্তি খুবই পরিশ্রমী। তিনি তার কাজের প্রতি যথেষ্ট আন্তরিক। গত কয়েক বছর ধরেই বরই চাষ করছেন যুবক হোসেন। এ বছর তার বাগানে সর্বোচ্চ ভালো ফলন হয়েছে। আমরা নিয়মিত তার বাগান পরিদর্শনসহ খোঁজ-খবর নিচ্ছি। একই সঙ্গে বরই চাষি হোসেনের কোনো সমস্যা হলে প্রয়োজনীয় পরামর্শের মাধ্যমে তা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করি। এছাড়া নতুন করেও কেউ যদি আগ্রহী হয়, উপজেলা কৃষি অফিস সব সময় তার পাশে থাকবে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত