তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২৪ রাত ১০:২২
৪৯৪
তজুমদ্দিন প্রতিনিধি : তজুমদ্দিনের মেঘনা পাড়ের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন ইয়ুথ ভোলা -৩। সংগঠনের চেয়ারম্যান ইসরাক চৌধুরী নাওয়ালের পৃষ্ঠপোষকতায় ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ০৩নং ওয়ার্ডের মাহারকান্দি সহ বিভিন্ন এলাকায় প্রায় ২শতাধিক মানুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
২৭জানুয়ারী শনিবার দুপুরে তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটি এর সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা - ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
তিনি বলেন, তজুমদ্দিন উপজেলার মাহারকান্দি, ডাইয়ারপাড়, বাড়িকান্দি এসব এলাকার মানুষেরা আমাকে এবং আমার পরিবারকে যেভাবে ভালবাসে তাদের সেই ভালবাসায় আমি আজীবন ঋণী। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদেরকে সেবা প্রদানের দ্বায়বদ্ধতা থেকে আজকে এসব শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। যতদিন বাঁচবো মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা আপনাদেরকে সেবা প্রদান করে যাবো।
উল্লেখ্য, শীতের প্রকোপ শুরু হওয়ার পর থেকে লালমোহন ও তজুমদ্দিনের প্রতিটি গ্রামে শীতার্তদের মাঝে নিয়মিত শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রম চলমান রেখেছে ইয়ুথ ভোলা ৩। শীতবস্ত্র পেয়ে সামাজিক এই সংগঠনের চেয়ারম্যান সহ সকল স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শীতার্তরা।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা কবির পন্ডিত সহ অন্যান্য নেতৃবৃন্দ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত