অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

তজুমদ্দিনে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২৪ রাত ১০:২২

remove_red_eye

৪৭২

তজুমদ্দিন প্রতিনিধি : তজুমদ্দিনের মেঘনা পাড়ের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন ইয়ুথ ভোলা -৩। সংগঠনের চেয়ারম্যান ইসরাক চৌধুরী নাওয়ালের পৃষ্ঠপোষকতায় ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ০৩নং ওয়ার্ডের মাহারকান্দি সহ বিভিন্ন এলাকায় প্রায় ২শতাধিক মানুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
২৭জানুয়ারী শনিবার দুপুরে তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটি এর সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা - ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
তিনি বলেন, তজুমদ্দিন উপজেলার মাহারকান্দি, ডাইয়ারপাড়, বাড়িকান্দি এসব এলাকার মানুষেরা আমাকে এবং আমার পরিবারকে যেভাবে ভালবাসে তাদের সেই ভালবাসায় আমি আজীবন ঋণী। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদেরকে সেবা প্রদানের দ্বায়বদ্ধতা থেকে আজকে এসব শীতবস্ত্র  বিতরণ করা হচ্ছে। যতদিন বাঁচবো মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা আপনাদেরকে সেবা প্রদান করে যাবো।
উল্লেখ্য, শীতের প্রকোপ শুরু হওয়ার পর থেকে লালমোহন ও তজুমদ্দিনের প্রতিটি গ্রামে শীতার্তদের মাঝে নিয়মিত শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রম চলমান রেখেছে ইয়ুথ ভোলা ৩। শীতবস্ত্র পেয়ে সামাজিক এই  সংগঠনের চেয়ারম্যান সহ সকল স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শীতার্তরা।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা কবির পন্ডিত সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...