হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০২০ রাত ০৩:৫৩
৮০২
হাসনাইন আহমেদ মুন্না:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আব্দুল মাজেদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় আনন্দ প্রকাশ করেছে ভোলাবাসী। মাজেদের ফাঁসির রায় কার্যকরের খবরে সকাল থেকেই বিভিন্ন উপজেলায় মিষ্টি বিতরণ করছে স্থানীয়রা। স্থানীয়দের তীব্র প্রতিবাদের মুখে তার (মাজেদ) লাশ ভোলায় দাফন করতে দেওয়া হয়নি। তার মৃত্যু দন্ডের মাধ্যমে কলংকমুক্ত হয়েছে দ্বীপ জেলা ভোলা। এমনটাই জানিয়েছেন ভোলার মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্তরের জনসাধারণ।
এ ব্যাপারে ভোলা-২ আসনের (দৌলতখান-বোরহানউদ্দিন) সংসদ সদস্য আলী আজম মুকুল বাসস’কে বলেন, খুনি মাজেদের ফাঁসি কার্যকর হওয়াতে আমরা আনন্দিত ও উচ্ছ্বাসিত। কিন্তু বৈশ্বিক করোনা ভাইরাসের কারণে আমরা তা প্রকাশ করতে পরছিনা। যেহেতু মাজেদের বাড়ি বোরহানউদ্দিন উপজেলায়। তাই তার ফাঁসির মাধ্যমে আমরা কলংকমুক্ত হয়েছি। অপরাধ করলে কেউযে পার পায়না খুনি মাজেদের ফাঁসি তার উৎকৃষ্ট প্রমান। আমরা গত কয়েকদিন ধরে ব্যাপক প্রতিবাদ জানিয়েছি এই খুনির মরদেহ যাতে ভোলার পবিত্র মাটিতে না আসে।
বীর মুক্তিযোদ্ধা ও ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান মনে করেন, খুনি মাজেদ ভোলাবাসীর জন্য একটি কলংকজনক নাম। সে শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, বাংলাদেশের স্বপ্নকে হত্যা করেছিলো। বিলম্ব হলেও সেই খুনির ফাঁসিতে আমরা আনন্দিত। একইসাথে তার পরিবার-আত্বিয়স্বজনসহ সকলকে ঘৃণা ও ধিক্কার জানাই।
জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু বাসস’কে জানান, খুনি মাজেদের ফাঁসিতে আমরা ভিষণভাবে খুশি। এসময় তিনি পালিয়ে থাকা জাতির পিতার অন্যান্য হত্যকারীদের অবিলম্বে গ্রেফতারের মাধ্যমে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত