লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:৪১
৪৭২
লালমোহন প্রতিনিধি : ৩৫ বছর বয়সী যুবক মো. মিজানুর রহমান। পরিবারের পাঁচ ভাই আর এক বোনের মধ্যে সকলের বড় তিনি। কয়েক বছর আগে জীবিকার তাগিদে গিয়েছিলেন চট্টগ্রামে। সেখানে ভবন নির্মাণের সাইড কন্ট্রাক্টর হিসেবে কাজ শুরু করেন মিজানুর রহমান। তবে সেখানেই তার মৃত্যু হয়। সোমবার সকালে মিজানুর রহমানের মরদেহ ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাজী বাজার এলাকার নিজ বাড়িতে আনা হয়। তিনি ওই এলাকার পোনার বাড়ির সুলতান আহমেদের ছেলে। এরআগে, রোববার দুপুরে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহির সিগনাল এলাকায় ট্রেনে কাঁটা পড়ে মারা যান মিজানুর রহমান।
নিহত ওই যুবকের চাচা মো. হারুন বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রামে ভবন নির্মাণের সাইড কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন মিজান। রোববার দুপুরে কাজের ফাঁকে চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় রেললাইনের পাশের একটি দোকানে চা পান করে বের হন মিজানুর রহমান। এ সময় অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে কাঁটা পড়েন তিনি। সেখানেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে রাতে মিজানুর রহমানের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেন। এরপর সোমবার সকালে তার লাশ গ্রামের বাড়িতে আনা হয়। দুপুরের দিকে গ্রামের বাড়িতে জানাযা শেষে মিজানুর রহমানের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি আরো বলেন, মিজানুর রহমান সংসারে পাঁচ ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। স্ত্রীসহ তার তিন ছেলে রয়েছে। মিজানুর রহমানের মৃত্যুতে তার পরিবারের সকলে শোকে মাতম হয়ে পড়েছেন।
এ বিষয়ে ধলীগৌরনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোস্তফা জানান, যুবক মিজানুর রহমান চট্টগ্রামে ট্রেনে কাঁটা পড়ে মারা গেছেন বলে শুনেছি। তার মৃত্যুর সংবাদ পেয়ে পরিবারের খোঁজ-খবর নিয়েছি। মিজানুর রহমানের মৃত্যুতে তার পুরো পরিবার শোকে কাতর হয়ে পড়েছেন।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত