অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২৪ রাত ১০:৫৫

remove_red_eye

৩৬৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিনে চাচার সঙ্গে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাহিম (১৫) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগের মালামাল জব্দ করে থানায় নিয়ে গেছে। তবে ঘটনার পর থেকে শিক্ষার্থীর চাচা শাহীন আত্মগোপনে রয়েছেন। রোববার (২৮ জানুয়ারি) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের উদয়পুর গ্রামের শবর উদ্দিন মাল বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।
ফাহিম ওই গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক ইউছুফ মিয়ার ছেলে। সে হাকিম উদ্দিন ফাজিল মাদরাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। শাহীন এবং ফাহিম একই বাড়ির বাসিন্দা। সে সুবাদে তারা দুজন সম্পর্কে চাচা-ভাতিজা। ঘটনার পর থেকে শাহীন আত্মগোপনে আছেন।
মৃত ফাহিমের পরিবার জানায়, দুপুর ১টার দিকে শাহীন বাড়ির পুকুরে বিদ্যুৎ সংযোগে মাছ ধরতে যায়। সঙ্গে ফাহিমকে নিয়ে পুকুরে থাকা একটি কলাগাছের ভেলার ওপর বসে বিদ্যুৎ সংযোগে তারা দু’জন মাছ ধরছিল। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরেই ফাহিমের মৃত্যু হয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যবসায়ী জানান, অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছ ধরা অনেক ঝুঁকির। এরপরও শাহীন প্রায়ই এই ঝুঁকি নিয়ে মাছ ধরত। তার দেখাদেখি এখন স্থানীয় অনেক যুবক অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে মাছ ধরা শিখছে। শাহীনের কারণেই শিক্ষার্থী ফাহিমের এমন মৃত্যু হয়েছে। শাহীন বিত্তশালী লোক। যার কারণে ফাহিমের পরিবার আইনে পদক্ষেপে যেতে ভয় পাচ্ছে।
ওসি শাহীন ফকির জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত চলমান রেখেছে। ফাহিমের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে থানায় ডেকে নিয়ে মামলা করার কথা বলা হয়েছে। তবে তারা মামলা করতে ইচ্ছুক নয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...