দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০২০ ভোর ০৪:২৬
১০৩১
দৌলতখান প্রতিনিধি:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে ফাঁসি দেওয়ায় ভোলার দৌলতখান উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করেছেন। রবিবার (১২ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ উল্লাসে মেতে উঠেন।
এতে অংশ গ্রহণ করেন, দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীগর, পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু। এছাড়াও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ গ্রহণ করে।
এসময় উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খাঁন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে শনিবার রাত ১২ টা ১ মিনিটে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মঞ্চে ঝুলানোর পর ভোলা জেলা কলঙ্ক মুক্ত হয়েছে।
এদিকে শনিবার (১১ এপ্রিল) বিকালে দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু পৌরশহরে এক প্রতিবাদ সভায় জাতির জনক বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের মৃতদেহ ভোলায় দাফন করতে দেওয়া হবেনা বলে হুঁশিয়ারি দেন।এনএমএস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত